Home » তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য

তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য

সময় কলকাতা ডেস্কঃ মন্ত্রীর সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতী হামলার শিকার তৃণমূল নেতা।নদীয়ার চাপড়া থানার অন্তর্গত গোয়ালডাঙ্গা এলাকায় নদিয়া জেলার সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক বিপ্লব মণ্ডলের গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, তৃণমূল নেতার গাড়ি লক্ষ্যকরে গুলি ছোঁড়া হয়। সেই গুলি তাঁর গাড়িতে লাগায় এযাত্রায় প্রাণে বেঁচে যান তিনি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,আক্রান্ত বিপ্লব মণ্ডল নদীয়া জেলার সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক।মঙ্গলবার রাতে রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের সঙ্গে দেখা করে ধুবুলিয়া থেকে বাড়ি ফিরছিলেন বিপ্লববাবু। অভিযোগ, সেই সময়ই তাঁর গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা দু রাউন্ড গুলি চালায়।এরপর কোনরকম প্রাণে বেঁচে বাড়ি ফেরেন তিনি।এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

ওই ঘটনায় বিপ্লববাবু  চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।বিপ্লববাবুর স্ত্রী নিরপেক্ষ ভাবে এই ঘটনার তদন্ত করে অভিযুক্তদের কঠোর শাস্তির আবেদন জানান।তবে এই ঘটনার পর থেকেই সাধারণ মানুষের নিরাপত্তায়  প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আমজনতা।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।পাশাপাশি এই ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িয়ে তাও খতিয়ে দেখা হচ্ছে।

About Post Author