Home » ঋণের টাকা শোধের বদলে ধর্ষণ, এই জঘন্য প্রথা আগে হত ব্রিটিশ আমলে,বললেন আদিবাসী গাঁওতা নেতা

ঋণের টাকা শোধের বদলে ধর্ষণ, এই জঘন্য প্রথা আগে হত ব্রিটিশ আমলে,বললেন আদিবাসী গাঁওতা নেতা

সময় কলকাতা ডেস্কঃ  অপরাধী অপরাধীই। সে যে দলেরই হোক না কেন, আমাদের আদিবাসী সমাজ  তার কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছে।বর্তমানে প্রশাসনের ব্যবস্থায় সুচিকিৎসার জন্য সেই  অত্যাচারিতাকে কলকাতার এস এস কেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । এর পর যদি তার অন্য কিছু হয়ে যায় তাহলে আমরা এর শেষ দেখে ছাড়ব। বীরভূম জেলার বোলপুরে আদিবাসী  নাবালিকা গণধর্ষণ কাণ্ডে  ঠিক এই ভাবেই তীব্র ভাষায় হুশিয়ারি দিয়ে রাখলেন পশ্চিমবঙ্গ আদিবাসী  গাঁওতার নেতা রবিন সরেন।

অভিযোগ ওই আদিবাসি  অত্যাচারিতার বাবা এক তৃণমুল নেতার থেকে প্রায় তিন লক্ষ টাকা ধার  করেছিলেন। সেই নেতা টাকা ফেরতের তাগাদা দিতে থাকলে তার বাবা নিজের নাবালিকা মেয়েকে তাদের হাতে সঁপে দেয়। এই ঘটনায় আদিবাসী গাঁওতার নেতা রবীন সরেন বলেন এই সব জঘন্য প্রথা আগে হত। ব্রিটিশ আমলে হত। এখন এই ঘটনা যারাই ঘটিয়ে থাকুক, ভাবতে  হবে আমরা কোন  সমাজে বাস করছি। এটা আমাদের সমাজের লজ্জা।

এই ধরনের ঘটনা অনেক দিন ধরেই  আদিবাসিদের ক্ষেত্রেই বেশি ঘটছে, সে  ক্ষেত্রে পশ্চিমবঙ্গ আদিবাসী গাঁওতার পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া বা প্রশাসনকে জানানো হয়েছে কিনা প্রশ্নের উত্তরে  রবিন সরেন জানান, তারা এই নিয়ে অনেক জায়গায় সচেতনতার জন্য মিটিং করেছি সভা করেছি, এই ধরনের ঘটনা যাতে না ঘটে। আর এই ধরনের ঘটনার জন্য আমরা খুবই লজ্জিত।

সর্বশেষ খবর অনুযায়ী ঘটনায় ওই অত্যাচারিতা বাবা সমেত চার জনকেই গ্রেফতার করা হয়েছে । ধৃত চার জনের দশদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।পুলিশ খতিয়ে দেখছে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত আছে।উল্লেখ্য বীরভূম জেলার বোলপুর মহকুমার মুলুক এলাকায় আদিবাসী এলাকার তৃণমূল নেতা দীপ্তিমান ঘোষের কাছ থেকে বেশ কিছু টাকা ঋণ নিয়ে ছিলেন।অভিযোগ সেই ঋণ শোধ দেওয়ার জন্য লাগাতার তাড়া দিচ্ছিলেন দীপ্তিমান ঘোষ।তাঁর বিরুদ্ধে অভিযোগ পিতার ঋণ শোধের জন্য  আদিবাসী নাবালিকাকে গণধর্ষন করে দীপ্তিমান ঘোষ ও তাঁর বন্ধুবান্ধব। ব্যুরো রিপোর্ট সময় কলকাতা।

About Post Author