সময় কলকাতা ডেস্ক: গরম পরতে না পরতেই বাজারেও পাল্লা দিয়ে বাড়ছে এসির চাহিদা। সবে এখন এপ্রিল মাস। এরই মাঝে তাপমাত্রার পারদ ৩৫ থেকে ৪০ ডিগ্রীর আসেপাশে ঘোরা ফেরা করছে । তাই অন লাইনে স্ক্রল করে অনেকেই হয়ত ঠিকই করে ফেলেছেন কোন ব্র্যান্ডেড কোম্পানির এসি কিনবেন।পাড়ার মোড়ে ইলেকট্রনিক্সের দোকানই বা বাদ যায় কেন। সেখানেও ডিসকাউন্ট দিয়ে দেদার বিক্রি হচ্ছে এসি । তাই নিজের পছন্দ মতন এসি কিনে ফেলবার আগে এই জিনিস গুলি মাথায় রেখে চলুন। তাই এসি থেকে ঠিক ঠাক ঠান্ডা হাওয়া পেতে আজ থেকে এই পদ্ধতিগুলি অবলম্বন করে চলুনঃ

- ঘরে এসি লাগিয়েছেন। চালাবার আগে ভেবে নিন কোন মোডে ( ড্রাই,কুল,হট, ফ্যান) দেবেন । তবে গরম কালে এসি চালালে অবস্যই কুলিং মোডে রাখুন।
- এসির ফিল্টার পরিষ্কার রাখুন। ২ সপ্তাহে অন্তত একবার এসির ফিল্টার পরিস্কার রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সঠিক ভাবে ফিল্টার পরিস্কার না রাখলে অবাঞ্চিত ধূলো বালি জমে মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে এসি। তাই এসির ফিল্টার পরিস্কার রাখলে ঘরটি আর ঠান্ডা থাকবে।
- ঘরের মাপ অনুযায়ী এসি কিনুন। মনে রাখবেন ১০০ বর্গফুটের জন্য ১ টন, ১৫০ বর্গফুটের জন্য ১.৫ টন, ২০০ বর্গফুটের জন্য ২ টন এসি কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
- সমায়ান্তরে এসির সার্ভিসিং করান। দিনের পর দিন এসির সার্ভিসিং না করালে তার স্বাস্থ্য বেহাল হতে পারে। গরমে এসির যে কোনো বিভ্রাট থেকে বাঁচতে সময় মতন সাভিসিং এর পরামর্শ দিচ্ছেন বিশেযজ্ঞরা।


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে
দুই কৃতি মেধাবী প্রাক্তনীর অর্থে শিবপুর আইআইইএসটি-তে তৈরি হবে গবেষণাগার