সময় কলকাতা ডেস্কঃ ভারতবর্ষের লাইফ লাইন ভারতীয় রেল । ১৬৯ বছরের যাত্রা সম্পূর্ণ করতে চলেছে। ১৬ এপ্রিল ১৮৫৩ সালে, বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম যাত্রা শুরু করে। তখন থেকে ভারতীয় রেল আজ পর্যন্ত তাদের বিস্তার ঘটিয়ে চলেছে। স্বাধীনতার পর থেকেই ভারতীয় রেল এগিয়ে চলেছে। স্টিম ইঞ্জিন দিয়ে তাদের যাত্রা শুরু হলেও, বর্তমানে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে ভারতের ট্রেন তৈরি হচ্ছে এবং তার গতিবেগ যথেষ্ট ।
ভারতীয় রেল তাদের সেমি হাই স্পীড ট্রেন বন্দে ভারত নিয়ে যথেষ্ট গর্বিত। এর পরবর্তী লক্ষ্যই হচ্ছে বুলেট ট্রেন। যে ট্রেনে সমস্ত রকম সুবিধা থাকবে। প্রাধান্য দেওয়া হয়েছে যাত্রী সুরক্ষার ক্ষেত্রে। বেশকিছু স্টেশনকে ইতিমধ্যেই বিশ্বমানের করা হয়েছে যেমন গুজরাট, মধ্যপ্রদেশ।

বিশ্বমানের পাশাপাশি রেল সিদ্ধান্ত নিয়েছে, ভারতের সব কটি রেলস্টেশন কে আরো উন্নত করা হবে, যাত্রীদের সুবিধার্থে। সুতরাং ভারতীয় রেল মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যে জড়িয়ে রয়েছে, তা মনে করিয়ে দিচ্ছে রেল কর্তৃপক্ষ।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর