Home » হাঁসখালিতে নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস সেভ ডেমোক্রেসির প্রতিনিধিদের

হাঁসখালিতে নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস সেভ ডেমোক্রেসির প্রতিনিধিদের

সময় কলকাতা ডেস্ক: নদিয়ার হাঁসখালির ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। ইতিমধ্যে রাজ্যের নেতা মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন প্রতিনিধি দল নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন।  বৃহস্পতিবার মৃত নির্যাতিতার বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করেন সেফ ডেমোক্রেসির সাত জনের প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে প্রথমে তাঁরা কথা বলেন নির্যাতিতা নাবালিকার বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে।  যেকোনো পরিস্থিতিতে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা।

বর্তমানে এই রাজ্যে মধ্যযুগীয় অপশাসন চলছে বলে কার্যত কড়া ভাষায় তৃণমূল শাসিত রাজ্য সরকারকে কটাক্ষ করেন সেফ ডেমোক্রেসির অন্যতম প্রতিষ্ঠাতা দিপালী ভট্টাচার্য। এছাড়াও এই ঘটনার শেষ দেখে ছাড়বেন বলেও জানান তিনি।সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে।

ঘটনায় মৃত নাবালিকার অন্তোষ্টিক্রিয়া কর্মের জন্য স্থানীয় ক্ষৌরকার ও পুরোহিতদেরও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। যার ফলে মৃত নাবালিকার অন্তোষ্টি ক্রিয়াকর্ম করতে তার পরিবারকে সহযোগিতা করছেন না কোন ক্ষৌরকার ও পুরোহিত জানান দিপালী ভট্টাচার্য।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রীর উক্তি প্রসঙ্গে সরাসরি সেফ ডেমোক্রেসির অন্যতম প্রতিষ্ঠাতা দিপালী ভট্টাচার্য কড়া ভাষায় সমালোচনা করে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে কিভাবে এই ধরনের অপ্রাসঙ্গিক ও অমানবিক উক্তি করতে পারেন যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। এবং একজন মহিলা হিসেবে এই ধরনের  ঘটনা মেনে নেওয়া যায় না বলে আক্ষেপ করেন। পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে মধ্যযুগীয় অন্ধকার নেমে এসেছে এই রাজ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হয়ে কিভাবে এই ভাষা প্রয়োগ করতে পারেন, যা ভীষণভাবে অগণতান্ত্রিক ও অমানবিক। তবে আইনত ভাবে যেকোনো পরিস্থিতিতেই তারা নির্যাতিতা মৃত নাবালিকার পরিবারের পাশে থাকবেন বলে আশ্বাস দেন দিপালী ভট্টাচার্য।

About Post Author