Home » রাজ্যের নারীদের নিরাপত্তায় “উইনার্স” টিম,কতটা নিরাপত্তা পাবে তা সময়ই বলবে

রাজ্যের নারীদের নিরাপত্তায় “উইনার্স” টিম,কতটা নিরাপত্তা পাবে তা সময়ই বলবে

সময় কলকাতা ডেস্ক: বাংলা জুড়ে বেড়েই চলেছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা। কখনো হাঁসখালি, মাটিয়া, কখনো বা আবার দেগঙ্গা। নারীদের ওপর বেড়ে চলা একের পর এক অত্যাচারের ঘটনায় প্রশ্নের মুখে রাজ্যের নারীদের নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসন। শহরতলীর নারীদের নিরাপত্তার স্বার্থে তাই এবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে গঠিত হল বিশেষ মহিলা পুলিশ বাহিনী যার নাম “উইনার্স”। প্রায় ২১ জন মহিলা পুলিশ উইনার্সের নেতৃত্ব দেবে। বিশেষ কালো পোষাকে সুসজ্জিতা মহিলারা বাইকে করে ব্যারাকপুরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াবেন। ব্যারাকপুর শহর সংলগ্ন বিভিন্ন এলাকায় নারীদের ও শিশুদের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

পয়লা বৈশাখ উপলক্ষ্যে প্রতিবছরই দূরদূরান্তের ভক্তরা ভিড় জমান দক্ষিণেশ্বরে। শুক্রবার পয়লা বৈশাখের দিনও দক্ষিণেশ্বর চত্বরে চেনা ভিড় চোখে পড়ল সকাল থেকে । এদিন মন্দিরে আগত বিভিন্ন মহিলা পূণ্যার্থীদের সঙ্গে কথা বলে নেন উইনার্স বাহিনীর সদস্যরা। পাশাপাশি তারা দক্ষিণেশ্বরের মন্দিরের নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখেন।

 

উইনার্স বাহিনী ব্যারাকপুরের বিভিন্ন এলাকায় নারী সহ শিশুদের নিরাপত্তার স্বার্থে কাজ করবে বলে জানান ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি আরো বলেন, শহরের কোনো বিশেষ অনুষ্ঠানে মহিলাদের সঙ্গে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে খুব দ্রুত বাহিনীর সদ্স্যরা প্রয়োজনীয় পদক্ষেপ করবে, প্রয়োজনে তারা স্থানীয় থানার পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে চলবে বলে জানান মনোজ ভার্মা।

রাজ্যের একের পর বেড়েই চলেছে নারী নির্যাতনের ঘটনা। যা নিয়ে এক প্রকার উদ্বিগ্ন রাজ্যের প্রশাসন। উইনার্স বাহিনী সেই নারীদের সেটাই এখন দেখার।

About Post Author