সময় কলকাতা ডেস্ক: প্রতিদিনই অনলাইন প্রতারণার নতুন নতুন কৌশল নিচ্ছে প্রতারকরা। এবার অভিনব কায়দায় প্রতারণার ফাঁদ পাতে প্রতারকরা। অ্যাকাউন্টে টাকা না থাকায় রক্ষা পেলেন মাছ ব্যবসায়ী।ব্যান্ডেল ঈশ্বরবাগের মাছ ব্যবসায়ী সামিরুল রহমান ওরফে উকিলের মাছ ও মাংসের দোকান রয়েছে ঈশ্বরবাগ মোড়ে।রহমান ফিস এন্ড চিকেন সেন্টারের বিজ্ঞাপন দেওয়া রয়েছে তাঁর ফেসবুক পেজে। ব্যবসায়ীর কাছে বুধবার সন্ধ্যায় একটি ফোন আসে।সেনা অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তি সাড়ে বারো কেজি কাতলা মাছের অর্ডার দেন। ১লা বৈশাখ সেই মাছ নেওয়ার কথা ছিল। গতকাল রাতে ভিডিও কলে মাছের অর্ডার কনফার্ম করে ওই মাছ ব্যবসায়ী। ব্যবসায়ী জানান,ভিডিও কলে যখন কথা বলেন, তখন ওই ব্যক্তির সেনা পোশাক পরা ছিল।হোয়াটসঅ্যাপ ডিপিতেও তেমনই ছবি রয়েছে তার।

প্রতারক জানায়, মাছ নিতে যে যাবে সে টাকা দিয়ে দেবে। আজ সকালে মাছ কেটে রাখেন সামিরুল। কিন্তু কেউ মাছ নিতে আসছে না দেখে সামিরুল তাঁকে ফোন করে জানায় ২৬২৫ টাকা মাছের দাম, কখন নিতে আসবেন? সেনা অফিসার জানায় এটিএম থেকে টাকা নিয়ে তার লোক যাচ্ছে। পরে ফোন জানায়,আর্মির আলাদা মেশিন দিয়ে পেমেন্ট করতে হবে। সামিরুলের এটিএম কার্ডের দুই দিকের ছবি পাঠাতে বলে প্রতারক। সামিরুল পাঠিয়ে দেন।

এরপর সেনা অফিসার বলে অ্যাকাউন্টে কোনো টাকা নেই।অন্তত দুএক হাজার টাকা না থাকলে অনলাইন ট্রান্সফার হবে না। ফোন করে টাকা ফেলতে বলে প্রতারক। তখন মাছ ব্যবসায়ী প্রতারকের খপ্পরে পড়েছে বুঝতে পেরে চুঁচুড়া সাইবার থানায় অভিযোগ জানান।অ্যাকাউন্টে টাকা না থাকায় প্রতারণার হাত থেকে রক্ষা পান ওই মাছ ব্যবসায়ী সামিরুল রহমান। এর আগেও এইভাবে একাধিক প্রতারণার ঘটনা ঘটেছে।চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার সেল থানার পক্ষ থেকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী