Home » অশোকনগরের তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্রকে ঘিরে কর্মসংস্থানের আশায় এলাকাবাসীরা

অশোকনগরের তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্রকে ঘিরে কর্মসংস্থানের আশায় এলাকাবাসীরা

সময় কলকাতা ডেস্কঃউত্তর ২৪ পরগণার অশোকনগর বাইগাছির পর অশোকনগরের ভুরকুণ্ডা গ্রামপঞ্চায়েতের দৌলতপুর গ্রামে প্রায় ১৫ বিঘা জমির ওপর তৈরি হয়েছিল তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্র।সেই জায়গাতেই  শনিবার শুরু হল তেল ও গ্যাস উত্তোলনের কাজ।অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী শনিবার এই উদ্ধোধনের সূচনা করেন।ওএনজিসি-র নতুন এই প্রকল্পে একদিকে যেমন কর্মসংস্থান হবে,অন্যদিকে গ্রামীণ অর্থনীতির উন্নতির আশায় রয়েছেন ভুরকুণ্ডা পঞ্চায়েত এলাকার মানুষ সহ অশোকনগরের বাসিন্দারা।

প্রশাসন সুত্রে জানা গিয়েছে,অশোকনগর জুড়ে আগামী দুবছরে মধ্যে মোট ১৪টি জায়গায় বোরিং করে প্রাকৃতিক গ্যাস ও তেল খননকার্য চলবে।আপাতত চারটি জায়গায় বোরিং করতে চলেছে ওএনজিসি।ইতিমধ্যেই দৌলতপুর এলাকায় বোরিং-এর মাধ্যমে তেল ও প্রাকৃতিক গ্যাস তোলার কাজ জোরকদমে শুরু হয়ে গিয়েছে।পাশাপাশি ওএনজিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে,গ্রুপ-বি, সি ও ডি-এর যে সমস্ত কর্মী প্রয়োজন তা এলাকা থেকেই নেওয়া হবে।

এদিন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী সমস্ত জায়গা ঘুরে দেখেন।তিনি জানান,তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনের জন্য যে সমস্ত কৃষকদের থেকে জমি নেওয়া হচ্ছে তার সঠিক মূল্য দেওয়া হবে কৃষকদের।জানা গিয়েছে অশোকনগরের আশেপাশে যে সমস্ত জায়গা থেকে কৃষকদের জমি নেওয়া হবে তাদের সঙ্গেও কথা চলছে ওএনজিসি-র কর্তৃপক্ষের ।পাশাপাশি সরকারি কোনো জমি থেকে যদি তেল ও গ্যাসের সন্ধান পাওয়া যায় সেক্ষত্রে সরকারের সঙ্গে কথা বলে তেল ও গ্যাস খনন করা হবে বলেই জানান ওএনজিসি কর্তৃপক্ষ।

এদিন দৌলতপুর এলাকা থেকে যে ব্ল্যাক গোল্ড উত্তোলন হয় সেই উপহার স্থানীয় বিধায়ক নারায়ন গোস্বামীকেই দেওয়া হয়।রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রাকৃতিক গ্যাস ও তেল খননকার্য যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেই কারণেই মুখ্যমন্ত্রীর কাছেও এই স্যাম্পেল পাঠানো হবে বলেই জানায় ওএনজিসি কর্তৃপক্ষ।আগামী দিনে অশোকনগর জুড়ে প্রচুর কর্মসংস্থান হবে এমনটাই আশা তাঁদের।এত ভালো মাপের প্রাকৃতিক গ্যাস ও তেল অশোকনগরে উত্তোলন হচ্ছে,সে কারণে স্বভাবতই খুশির হাওয়া বইছে গোটা এলাকাজুড়ে।

উল্লেখ্য ,২০২০ সালের ২০ ডিসেম্বর দেশের তেল মানচিত্রে উঠে এসেছিল অশোকনগরের নাম।ওই দিনেই বাইগাছি মৌজায় মাটির নীচ থেকে বাণিজ্যিক ভাবে তেল এবং গ্যাস উত্তোলনের কাজ শুরু করেছিল ওএনজিসি। অশোকনগর-সহ আশেপাশের এলাকা থেকেও তেল ও গ্যাসের বিপুল সম্ভাবনার কথা জানিয়েছিল তারা।এরপর থেকেই লাগাতার কেন্দ্রীয় এই সংস্থার পক্ষ থেকে অশোকনগরের বিভিন্ন এলাকায় অনুসন্ধানের কাজ চালানো হচ্ছিল।

About Post Author