সময় কলকাতা ডেস্কঃ মাটির নিচে সুড়ঙ্গে ২০ থেকে ২২ জন যুবককে আটকে রাখার অভিযোগ করে বিহারের এক যুবক। সেই অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পানিহাটি নরসিংহ দত্ত রোড এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, বিহারের বাসিন্দা ওই যুবক অভিযোগ করেন পানিহাটি নরসিংহ দত্ত ঘাট রোড এলাকায় বালক ব্রহ্মচারী আশ্রমের কাছে একটি পরিত্যক্ত জমিতে মাটির নিচের সুড়ঙ্গে ২০ থেকে ২২ জন যুবককে আটকে রাখা হয়েছিল। সে কোনরকমে এই জায়গা থেকে পালিয়ে বিহারে গিয়ে গাগৌরী থানায় অভিযোগ জানায়।

বিহারের ওই যুবকের অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে বিহার পুলিশ ও ব্যারাকপুর গোয়েন্দা অফিসারদের যৌথ উদ্যোগে পানিহাটি নরসিংহ দত্ত ঘাটের ওই পরিত্যক্ত জমিতে অভিযান চালায়। জমিতে জঙ্গল থাকায় তদন্তের কাজ চালাতে অসুবিধা হয় তারপর শনিবার সকালে গোটা জঙ্গল পরিষ্কার করা হয়।

এবিষয়ে পানিহাটি ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুলি সরকার জানান, “অভিযোগ উঠতেই পারে, সেটা প্রমান সাপেক্ষ। তদন্ত চলছে, নিশ্চই প্রমান হবে। আমি ছোট থেকেই এখানে রয়েছি কোনদিনও এই ধরনের কিছু শুনতে পাইনি”।


More Stories
শুভেন্দু অধিকারীকে হত্যার ষড়যন্ত্রে ধৃত জঙ্গি
জলপাইগুড়ির তৃণমূল নেতার মেয়েকে নিগ্রহ
মাদারিহাটে নিখোঁজের দেহ উদ্ধার