Home » জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া

জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া

সময় কলকাতা ডেস্ক: বৈশাখের শুরুতেই তাপমাত্রা বৃদ্ধির খবর শোনালো হাওয়া অফিস। পাশাপাশি রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গেরই কয়েকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আজ, শনিবার শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ থাকবে হালকা মেঘাচ্ছন্ন। এদিন কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৫° এবং ২৭° সেলসিয়াস। আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৪° এবং ২৭° সেলসিয়াস।

পূর্বাভাস বলছে, রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আগামী বেশ কয়েকদিন উত্তরবঙ্গের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বেশিরভাগ জেলাতেই থাকবে দমকা হাওয়ার দাপট। গরমের প্রকৃতি ক্রমশ চড়বে। রাজ্যের পশ্চিমের জেলাগুলির সাথে পুড়ছে উপকূলীয় জেলাগুলিও। পুরুলিয়া বাঁকুড়ার তাপমাত্রা ৪০° এর কাছাকাছি। বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।আপাতত কালবৈশাখী বা ঝমঝমিয়ে বৃষ্টি ছাড়া এই দাবদাহ থেকে মুক্তির কোনো উপায় নেই বলেই মনে করছে রাজ্যবাসী।

About Post Author