জয়ন্ত দাস, সময় কলকাতা বীরভূম: বোলপুরে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্রকরে তোলপাড় রাজ্য রাজনীতি। তদন্তে গাফিলতি রয়েছ, পুলিশ গল্প সাজাচ্ছে৷ এই অভিযোগ তুলে বোলপুর সার্কিট হাউসে পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপির রাজ্য মহিলা মোর্চার নেত্রীদের। বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তী এই শান্তিনিকেতনে আদিবাসী নাবালিকা গণধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেন।

যদিও, বোলপুর সার্কিট হাউস থেকে বৈঠক শেষে বেরিয়ে বীরভূম পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, “অভিযুক্তদের স্কেচ তৈরি করতে সিআইডির সাহায্য নিয়েছি৷ দ্রুত গ্রেপ্তার হবে৷ তদন্ত চলছে, তাই বেশি কিছু বলব না।”অন্যদিকে, এদিন বোলপুর সার্কিট হাউসে বীরভূম জেলা শাসক বিধান রায়, পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর সঙ্গে বৈঠক করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়ে। সেখানে নির্যাতিতা ও তার মায়ের সঙ্গেও কথা বলেন তারা। গণধর্ষণ নয়, এমনই ইঙ্গিত দেয় মহিলা কমিশন৷

এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি সার্কিট হাউসের সামনে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চার রাজ্য নেতৃত্বরা৷ তাঁদের অভিযোগ, পুলিশ গল্প সাজাচ্ছে৷ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। নির্যাতিতাকে চাপ সৃষ্টি করছে বয়ান বদলে৷ পূর্ণাঙ্গ তদন্তের আগে রাজ্য মহিলা কমিশন কিভাবে বলেন গণধর্ষণ নয়৷

প্রশাসন কোনও রাজনৈতিক রঙ না দেখেই তদন্ত করছে।বাম ও বিজেপি নেতারা নাটক করছে। নাটক না করে বিরোধীদের সহযোগীতা করার আবেদন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। তিনি বলেন, সিবিআই এর আগে এরাজ্যের একাধিক মানলার তদন্তভার নিয়েছে।, কিন্তু কোনও মামলার সুরাহা করতে পারেনি। তাহলে সিবিআই সিবিআই করে লাভ কি?


More Stories
সাষ্টাঙ্গে নত হয়ে ক্ষমাস্বীকার, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার জন্য শাস্তিবিধান!
রূপের মধ্যে অরূপের ছোঁয়া : গাজলডোবা এক ব্রাত্য মুগ্ধতা
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে