সময় কলকাতা ডেস্ক : বেআইনিভাবে নদী ভরাট করে তার উপরেই অবৈধ ভাবে তৈরি হচ্ছে কংক্রিটের বিল্ডিং। এ ছবি চাঁদপাড়ার চালন্দিয়া নদী সংলগ্ন এলাকায়।এই অভিযোগে রবিবার চাঁদপাড়া বাজার সংলগ্ন যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান চালন্দিয়া নদী পাড়ের বাসিন্দা ও চালন্দিয়া নদী বাঁচাও কমিটির সদস্যরা। রবিবারের এই বিক্ষোভে অংশনেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তার দাবি, প্রশাসনকে অবিলম্বে এ ব্যপারে হস্তক্ষেপ করতে হবে। তা না হলে এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁসিয়ারি দেন তিনি।

আন্দোলনকারীদের অভিযোগ, প্রশাসন মদতে কিছু অসাধু প্রমোটার মাটি ফেলে নদী ভরাটের এই কাজ করছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদী ক্রমশ নালায় পরিণত হয়েছে । প্রশাসনকে বারংবার এ ব্যাপারে অভিযোগ করা সত্বেও কোনো ফল হচ্ছে না। তাই অবশেষে জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত নেন চালন্দিয়া নদী পারের বাসিন্দা ও নদী বাঁচাও কমিটির সদস্যরা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নদী ক্রমশ মজে যাওয়ায় নদীর উপর নির্ভর করে যারা অতীতে মাছ ধরার পেশায় যুক্ত ছিলেন তারা অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছেন।
রবিবার এই আন্দোলনকারীদের পাশে দাঁড়ান বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তাঁর দাবি, তৃণমূলে মদতপুষ্ট কিছু প্রোমোটার এই কাজ করছে। প্রশাসনের প্রচ্ছন্ন মদতে এই কাজ হচ্ছে বলে দাবি করেন তিনি।


More Stories
হুইলচেয়ারের জীবন ও সাধন রায়
সাষ্টাঙ্গে নত হয়ে ক্ষমাস্বীকার, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার জন্য শাস্তিবিধান!
রূপের মধ্যে অরূপের ছোঁয়া : গাজলডোবা এক ব্রাত্য মুগ্ধতা