সময় কলকাতা ডেস্ক: পারিবারিক অশান্তির জের! নিজের বাড়ির সামনে থেকে অগ্নিদগ্ধ দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার গোবরাপুর কেউটিপাড়া এলাকায়।

শনিবার রাতে এক অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম মোহর গোলদার, বয়স ৪৫ । পরিবারের অনুমান, পারিবারিক অশান্তির জেরে মোহর গোলদারেরে বড় ছেলে আশানুর গোলদার এই ঘটনা ঘটিয়েছে । পরিবারের দাবি, মোহর গোলদার অত্যাধিক পরিমাণে নেশা করতেন৷ সেই কারণে প্রতিদিন পারিবারে অশান্তি লেগেই থাকত। শনিবার রাত দশটা নাগাদ সেই অশান্তি চরমে পৌঁছালে তার স্ত্রী বাড়ি ছেড়ে ছোট বৌমাকে নিয়ে পাশের বাড়িতে চলে যায় । তারপর প্রতিবেশীদের মুখে জানতে পারেন, বাড়ির সামনে আগুন জ্বলছে। এই খবর শুনে তড়িঘড়ি বাড়িতে ফিরে এসে তিনি দেখতে পান তার স্বামী অগ্নিদগ্ধ অবস্থায় মাটিতে পড়ে আছে।

বনগাঁ থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ । পরিবারের বক্তব্য, ‘তাদের বড় ছেলে এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ তদন্ত করে সঠিক ঘটনা উত্থাপন করুক।’


More Stories
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন
কংগ্রেস নেতা ও তার ছেলেকে নৃশংসভাবে খু*ন নাকাশিপাড়ায়