সময় কলকাতা ডেস্কঃ বগটুই গণহত্যাকাণ্ড নিয়ে রাজনীতির ময়দানে প্রতিনিয়ত চাপান উতোরের মধ্যেই চলছে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের মন্তব্য ও বিতর্কিত পোস্ট। সেই রকমই বগটুইয় গণহত্যাকাণ্ড নিয়ে একটি বিতর্কিত পোস্ট করায় গ্রেপ্তার করা হয়েছিল বিজেপি নেতা অনুপ কুমার মণ্ডলকে। সোমবার কৃষ্ণনগর জেলা সংশোধনাগার থেকে মুক্তি পেলেন তিনি। জেল থেকে বেরিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের বিরুদ্ধে। তিনি জানান, “তৃণমূল যেভাবে সন্ত্রাস চালাচ্ছে আর আমরা যেভাবে লড়াই করছি, আমাদের জয় নিশ্চয়ই হবে”।
অনুপ কুমার মণ্ডল মুক্তি পাওয়ার পরই বিজেপি কর্মীদের উল্লাস ছিল চোখে পড়ার মত। সংশোধনাগার থেকে বেরিয়ে বিজেপি নেতা অনুপ কুমার মণ্ডল বলেন, “তৃণমূল যেভাবে রাজ্যজুড়ে সন্ত্রাস চালাচ্ছে, তার বিরদ্ধে আমরা লড়াই করছি। আমাদের জয় নিশ্চয়ই হবে। পাশাপাশি তিনি দাবি করেন জেলের ভেতরে যতজন আসামী থাকার কথা তাঁর থেকেও বেশী সংখ্যায় আসামী রয়েছে। তাতে প্রচন্ড সমস্যায় পড়তে হয় তাদেরকে। পাশাপাশি তিনি বলেন, জেলের ভেতরের অবস্থা একেবারেই ভাল নয়”।
প্রসঙ্গত, বগটুইয়ের গণহত্যাকাণ্ড নিয়ে সরব হয়েছিলেন বিজেপি নেতা অনুপ কুমার মণ্ডল। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত পোস্ট লিখেছিলেন, তারপরই অনুপ কুমার মণ্ডলের বিরুদ্ধে সাইবারক্রাইম এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। সেই মোতাবেক পুলিশ গ্রেপ্তার করে এবং আদালতের নির্দেশ মেনে তার সাজাও হয়। সোমবার সাজা মুক্ত হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন অনুপ কুমার মণ্ডল।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের
জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?