সময় কলকাতা ডেস্কঃ ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের অনুমতি না দিলে সুপ্রিম কোর্টে দারস্থ হবে তাঁর পরিবার।রবিবার হাওড়ার একটি বস্তি এলাকায় রমজানের ইফতারে এসে এমনটাই জানালেন মৃত আনিস খানের বাবা সালেম খান।সিবিআই তদন্ত করলেই প্রকৃত আসামিরা ধরা পড়বে বলেই দাবি করেন তিনি।

ছাত্র নেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই তাঁর পরিবার সিবিআই তদন্তের দাবি জানায়।কিন্তু এই হত্যা কাণ্ডের প্রায় দু’মাস পেরিয়ে গেলেও তা এখনও পূরণ হয় নি।রাজ্য পুলিশের স্পেশাল তদন্তকারী দল আনিস খান হত্যার তদন্ত করছে।যদিও এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনিস খানের বাবা জানান,‘সিটের তদন্তের উপরে কোনও আস্থা নেই।হাইকোর্টের ওপর কিছুটা ভরসা ছিল।সোমবারই আনিস খান হত্যাকাণ্ডে কলকাতা উচ্চ আদালতের রায় ঘোষণার কথা।কাল উচ্চ আদালত যা রায় দেবে তার পরই আমি পরবর্তী পদক্ষেপ নেব।উচ্চ আদালতের বিচারপতি এই খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিক।নাহলে সুপ্রিম কোর্টে বিচার চাইতে যাব।প্রয়োজনে দেশের রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করব।’

ইতিমধ্যেই আনিস খান হত্যাকাণ্ডের পর থেকেই তোলপাড় রাজ্য রাজনী্তি।এই হত্যাকাণ্ডের প্রায় দু’মাস অতিবাহিত হয়ে গেলেও এখনও পর্যন্ত মূল অভিযুক্তরা অধরা রয়েছে বলেই মৃত আনিসের পরিবারের সদস্যদের থেকে অভিযোগ উঠেছিল।এখন হাইকোর্ট কি নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে মৃত আনিসের পরিবার।

প্রসঙ্গত,গত ১৮ ফেব্রুয়ারি গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে তাঁদের বাড়িতে ঢুকেছিল ৪ জন।তার কিছুক্ষণ বাদেই ছাদ থেকে রাস্তার উপরে এসে পড়ে আনিস।তাঁকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয় বলেই পরিবারের অভিযোগ ছিল।যদিও আনিস পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়েছিল বলেই পুলিশের দাবি।সেই ঘটনার পর দু’মাস হতে চললেও বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে।এই ঘটনার তদন্তে রাজ্য সরকার সিট ও গঠন করেছে।এমনকি সিভিক ভলান্টিয়ার সহ কয়েকজন পুলিশকর্মী গ্রেপ্তারও হয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী