Home » শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণে গ্রেপ্তার ৪

শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণে গ্রেপ্তার ৪

জয়ন্ত দাস,বীরভূম, সময় কলকাতা: শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণে চার অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ও সাম্ভাব্য স্কেচ দেখে পুলিশ বীরভূমের পাঁড়ুই থেকে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে দুই অভিযুক্ত নাবালক। সোমবারই তাদের আদালতে তোলা হবে।

প্রসঙ্গত, শান্তিনিকেতন থানার আদিত্যপুর এলাকায় নদীর পাড়ে চড়ক মেলা চলাকালীন সেখান থেকে তুলে নিয়ে গিয়ে ওই আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে ৫ জনের বিরুদ্ধে।ঘটনার তদন্তে নেমে নির্যাতিতা ও তার প্রেমিকের বয়ান অনুযায়ী সিআইডি-র স্পেশাল স্কেচ আর্টিস্টরা অভিযুক্তদের স্কেচ তৈরি করে। সেই স্কেচ চিহ্নিতকরণের পর দু’জনকে গ্রেফতার করা হয় ৷ পাঁড়ুই থানার বাদলোডাঙা গ্রাম থেকে সুনীল সোরেন ও লক্ষ্মীরাম সোরেনকে গ্রেফতার করে শান্তিনিকেতন থানার পুলিশ।

পুলিশ সূত্রে  জানা গিয়েছে,  অভিযুক্তদের স্কেচ আঁকানোর পর সেই অনুযায়ী অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়। অভিযুক্তদের চিহ্নিত করার পর তাদের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে সন্ধান পাওয়া যায়। ধৃতদের সকলের বাড়ি পাড়ুই এলাকায় বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরা সবাই ঘটনার দিন ওই এলাকায় চড়কের মেলা দেখতে গিয়েছিল।

About Post Author