Home » কলকাতাবাসীর জন্য সুখবর! মাঝারি বৃষ্টির ইঙ্গিত

কলকাতাবাসীর জন্য সুখবর! মাঝারি বৃষ্টির ইঙ্গিত

সময় কলকাতা ডেস্কঃ গরমে হাঁসফাঁস অবস্থা শহরবাসীর।এই পরিস্থিতিতে বৃষ্টি কবে হবে ? সেই প্রশ্নই ঘোরাঘুরি করছিল শহরবাসীর মনে।অবশেষে কলকাতাবাসীর জন্য সুখবর!শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির ইঙ্গিত পাওয়া গেল আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে।জানা গিয়েছে,এই সপ্তাহেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাংশে বৃষ্টি হতে পারে।


সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ কিছুটা মেঘলা থাকবে ।যদিও বেলা বাড়লেই রোদের তেজ বাড়বে।তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর।বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়বে।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২০ থেকে ২২ তারিখে শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।সপ্তাহের শুরুতেই হাওয়া অফিসের এই পূর্বাভাসে স্বস্তি পাচ্ছে শহরবাসী।


সোমবার কলকাতার তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৮ শতাংশ।কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,মুর্শিদাবাদ,বীরভূমে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।এছাড়াও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া।অন্যদিকে দক্ষিণবঙ্গের কিছু জেলা যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা।আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং,জলপাইগুড়ি,কালিম্পং,আলিপুরদুয়ার,কচবিহার,উত্তর দিনাজপুরে রয়েছে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

About Post Author