Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্কঃ বৈশাখের তপ্ত গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর।এরই মধ্যে রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।  তবে কবে মিলবে বৃষ্টির দেখা সেই প্রশ্নই এখন শহরবাসীর মনে।

মঙ্গলবার, শহর কলকাতার আকাশ থাকবে হালকা মেঘাচ্ছন্ন। বেলা বাড়লেই রোদের তেজ বাড়বে।তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর।বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়বে। এদিন কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৪° এবং ২৮° সেলসিয়াস।আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৩° এবং ২৬° সেলসিয়াস।

আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা তেমন কোন পরিবর্তন হবে না।

অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।পাশাপাশি চলবে দমকা হাওয়ার দাপট । মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস।তবে বাকি জেলাগুলি থাকবে শুকনো খটখটে। রাজ্যের পশ্চিমের জেলাগুলির পাশাপাশি তাপে পুড়ছে উপকূলীয় জেলা গুলিও। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

 

About Post Author