সময় কলকাতা ডেস্ক : সোমবার নৈহাটির বড়া কালিতলা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে । মঙ্গলবার, ওই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে নৈহাটিতে যায় বিজেপির এক প্রতিনিধিদল। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিজেপি নেতা নেত্রীরা। এই প্রতিনিধি দলে ছিলেন রাজ্য বিজেপির সম্পাদক ফাল্গুনী পাত্র ও ব্যারাকপুরের সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়।
রাজ্য বিজেপির সম্পাদক ফাল্গুনী পাত্র এ ব্যাপারে সরাসরি শাসক দল তৃণমূলকে বিঁধেছেন। তিনি বলেন, ‘শাসক দলের মদতে এই ঘটনা ঘটেছে। অভিযুক্তদের দিনের পর দিন আড়াল করবার চেষ্টা চালানো হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। প্রতিদিনই এই ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে যা নিয়ে আমরা রীতিমতন লজ্জিত । যেহেতু মেয়েটি নাবালিকা তাই অভিযুক্তের বিরুদ্ধে পাকসো ধারায় মামলা করা হবে। পুলিশের উপর আমাদের ভরসা আছে ।’
ব্যারাকপুরের সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়ও এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে এসে বলেন, ‘দিনের পর দিন নারী নির্যাতনের ঘটনা যে ভাবে বেড়ে চলেছে। তা থেকে প্রমাণিত রাজ্যে আইন শৃঙ্খলা নেই । পুলিশের কাছে এ ব্যাপারে আমরা অভিযোগ করবো। ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’ নৈহাটি থানার অন্তর্গত বড়া কালিতলা এলাকায় এক ১২ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম তাপস কুন্ডু। এলাকাবাসীরা অভিযুক্তকে ধরে নৈহাটি থানার পুলিশের হাতে তুলে দেয়। সোমবার দুপুরে ওই নাবালিকাকে স্থানীয় একটি বাঁশবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।


More Stories
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ
“দত্তপুকুরের শাহজাহান “গোপাল কাঞ্জিলালকে আদালতে তোলা হল
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়