Home » মাংসকেও হার মানাবে মুখরোচক এই পদ

মাংসকেও হার মানাবে মুখরোচক এই পদ

সময় কলকাতা ডেস্ক: চিলি চিকেন তো ভালোবাসেন অনেকেই। তবে চিলি সয়াবিন কি খেয়েছেন কখনো? না খেলে আজই বানিয়ে ফেলুনl। রইল চিলি সয়াবিন এর মুখরোচক সহজ রেসিপি

উপকরণ

সয়াবিন

নুন

ময়দা

সয়াসস

কনফ্লাওয়ার

চিলি সস

গ্রিন চিলি সস

টমেটো সস

রসুন কুচি

কাঁচালঙ্কা কুচি

পেঁয়াজ

ক্যাপসিকাম

লঙ্কার গুঁড়ো

গোলমরিচ গুঁড়ো

সাদা তেল

পদ্ধতি

প্রথমে কিছুটা জল গরম করে তার মধ্যে ১ কাপ সয়াবিন ও ১/৪ টেবিল চামচ নুন দিয়ে ভালো সেদ্ধ করে নিন। এরপর সয়াবিন গুলোকে জল ছেকে নামিয়ে নিন। তারপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে জল চেপে নিন। এরপর সয়াবিনের মধ্যে গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো নুন, ময়দা, সয়াসস দিয়ে ভালো করে মেখে ৫ মিনিট ঢেকে রেখে দিন।

অন্যদিকে ১ টি বোলে জল নিয়ে তার মধ্যে কনফ্লাওয়ার, সয়া সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর পরিমাণমতো সাদা তেল দিয়ে সয়াবিনগুলো ভেজে নিন। ওই তেলেই রসুন কুচি, কাঁচালংকা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম টুকরো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে বানিয়ে রাখা সস দিয়ে নাড়াচাড়া করে নিন। স্বাদমতো নুন, লঙ্কার গুঁড়ো ও জল দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে রাখা সয়াবিন দিয়ে ভালো করে মিশিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিলেই রেডি ‘চিলি সয়াবিন’।

About Post Author