Home » ফের কাবুলের স্কুলে দুটি ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৬ শিশু সহ আহত ১১

ফের কাবুলের স্কুলে দুটি ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৬ শিশু সহ আহত ১১

সময় কলকাতা ডেস্কঃ  মঙ্গলবার পশ্চিম কাবুলের দুটি স্কুলে একাধিক বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে কতজন ছাত্র ছিল তা এখনও স্পষ্ট নয়। তবে আহত সাত শিশুকে কাবুলের মহম্মদ আলী জিন্নাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কাবুল পুলিশ প্রধানের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, “নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে রয়েছে এবং তদন্ত চলছে।” তিনি আরো জানান, আব্দুল রহিম শহীদ উচ্চ বিদ্যালয়ে তিনটি বিস্ফোরণ ঘটে। আক্রমণ করার মূল লক্ষ্য ছিল মমতাজ শিক্ষা কেন্দ্র।  আফগানিস্তানের রাজধানীর দাশত-ই-বার্চি এলাকায় বিস্ফোরণগুলি ঘটেছে, যেখানে বশি সংখ্যক শিয়া হাজারা সম্প্রদায়ের বাস। মূলত তারাই ছিল চরমপন্থীদের লক্ষ্যবস্তু । আপাতত হামলার দায় কোন জঙ্গি গোষ্ঠী এখনও স্বীকার করেনি। এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন । আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) টুইটারের একটি বিবৃতিতে লেখা হয়েছে “এই জঘন্য হামলার দ্ব্যর্থহীনভাবে নিন্দা করেছে রাষ্ট্রসংঘ। “স্কুলের শিশুদের ওপর  হামলার জন্য দোষীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে,”। সেভ দ্য চিলড্রেন সংস্থাও ক্ষোভ প্রকাশ করেছে এবং হামলার তীব্র নিন্দা করেছে।

২০২১ সালের মে মাসে, ওই এলাকার সাইয়েদ আল-শুহাদা গার্লস স্কুলে বোমা হামলায় কমপক্ষে ৮৫ জন নিহত হয়। যাদের বেশিরভাগই ছিল কিশোরী । আফগানিস্তানের জালালাবাদ শহরে তালেবানদের ওপর হামলার জোড়াল দাবি করেছে আইএসআইএসের সহযোগী সংগঠন।  যদিও ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং কোনো জঙ্গি গোষ্ঠীই তখন দায় স্বীকার করেনি। 

About Post Author