Home » শিক্ষিকাকে ধর্ষনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার প্রধান শিক্ষক, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় অভিভাবকরা

শিক্ষিকাকে ধর্ষনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার প্রধান শিক্ষক, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় অভিভাবকরা

সময় কলকাতা ডেস্ক: রাজ্যজুড়ে বারবার সামনে উঠে আসছে ধর্ষণের ঘটনা। বৃহস্পতিবার  উত্তর ২৪ পরগনার বনগাঁ কালুপুর আনন্দ সংঘ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বছর চল্লিশের অক্ষয় কুমার বিশ্বাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের অভিযোগ তুলেছেন ওই স্কুলের সহ শিক্ষিকা।

গত বছরের অক্টোবর মাসে ওই শিক্ষিকা বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। ধর্ষণের চেষ্টা, হুমকি দেওয়া, আর্থিক প্রতারণার মত একাধিক বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে বনগাঁ থানায়। এরপর ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে অভিযুক্ত প্রধান শিক্ষকের খোঁজে তল্লাশি শুরু করে বনগাঁ থানার পুলিশ।

বুধবার রাতে বনগাঁর চাঁপাবেড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করে ওই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক অক্ষয় কুমার বিশ্বাসকে। আজ ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে ।

যদিও ওই প্রধান শিক্ষক জানান তাকে ফাঁসানো হচ্ছে। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা। তবে ওই শিক্ষিকার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নেন তিনি। বলেন, ‘আইনের প্রতি আস্থা রয়েছে যা বলার কোর্টে গিয়ে বলব।’

About Post Author