Home » ওয়াটার সাপ্লাই স্কিমের গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আহত ২

ওয়াটার সাপ্লাই স্কিমের গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আহত ২

সময় কলকাতা ডেস্ক : গাছ ভেঙে ক্ষতিগ্রস্থ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। ঘটনায় আহত শিশু সহ এক মহিলা । মালদহের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে । অভিযোগ ওয়াটার সাপ্লাই স্কিমের সীমানার ভিতরে একটি শুকনো শাল গাছ ছিল। দীর্ঘদিন ধরেই তা কেটে ফেলার জন্য স্থানীয় ওই সংস্থাকে আবেদন করে আসছিল স্থানীয় বাসিন্দারা । বৃহস্পতিবার সেই গাছটি ভেঙে পরায় স্থানীয় ওয়াটার সাপ্লাই কর্মীকে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। যদিও এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন ওয়াটার সাপ্লাই উর্দ্ধতন কর্তৃপক্ষ।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওয়াটার সাপ্লাইয়ের সীমানায় গাছটি বেড়ে ওঠায় দীর্ঘদিন ধরে আতঙ্কে ভুগছিলেন প্রতিবেশী দিলীপ হরিজন। বৃহস্পতিবার তারই ঘরের ছাদের উপর গাছটি ভেঙে পড়ায় আহত হন দিলীপ হরিজনের নাতি ও বৌমা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। এরপরই ওয়াটার সাপ্লাইয়ের অফিসে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাদের আরো অভিযোগ দপ্তরের আধিকারিকদের এই ব্যাপারে অভিযোগ করলেও কোনো কর্ণপাত করেনি তারা। আর এই জন্যই বৃহস্পতিবার বড়-সড় দুর্ঘটনা ঘটে গেল বলে জানান স্থানীয় বাসিন্দাদের একাংশ।

ওই দপ্তরের কর্মী মিঠু দাস জানান গাছটি অনেকদিন ধরে শুকিয়ে গিয়েছিল । আজকে হঠাৎ করে গাছটা পড়ে যায়। এ বিষয়ে আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ছে না । যা করার উর্দ্ধতন কর্তৃপক্ষ করতে পারত । কিন্তু তবুও আমরা জানিয়েছিলাম। ঘটনায় দু:খপ্রকাশ করেন তিনি।

About Post Author