Home » অতিরিক্ত বালি বোঝাই দ্রুত গতির লরির ধাক্কায় প্রাণ গেল এক স্কুল ছাত্রীর

অতিরিক্ত বালি বোঝাই দ্রুত গতির লরির ধাক্কায় প্রাণ গেল এক স্কুল ছাত্রীর

সময় কোলকাতা ডেস্কঃ বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের  কালনার বাঘনাপাড়া স্টেশনের কাছে ওভারলোডেড বালিবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয় এক স্কুল ছাত্রীর। মৃত ছাত্রীর নাম ঐশী ধারা। বাড়ি কালনার মুক্তারপুর এলাকায়। প্রতিদিনের মত এদিন সকালেও বাবার সঙ্গে স্কুটিতে করে স্কুলে যাচ্ছিল ঐশী। আচমকাই ওভারলোডেড বালি বোঝাই লরিটি এসে  সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই স্কুলছাত্রীর। ঘটনার পরেই উত্তেজিত জনতা ঘাতক লরিটিতে ভাঙচুর চালায়। যদিও লরির চালক ও খালাসি দুজনেই  পলাতক।

ঘটনার পরেই মৃতদেহ রাস্তায় আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে কালনা থানার বিশাল পুলিশ বাহিনী। প্রায় দুঘন্টা রাস্তা  অবরোধ করে রাখে স্থানীয়রা। অবরোধকারিদের অভিযোগ রাস্তার অবস্থা এমনিই খারাপ তার ওপর ট্রাফিক পুলিশের টাকা তোলার জন্য ভারি গাড়িগুলি দ্রুত গতিতে যেতে গিয়ে প্রায়ই ঘটছে  এই রকম দুর্ঘটনা। আজও ওভারলোডেড বালি বোঝাই লরিটি দ্রুত গতিতে যেতে গিয়ে ধাক্কা মারে ওই ছাত্রীকে। এমনটাই অভিযোগ স্থানীয়দের। পরে পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায়।

About Post Author