সময় কলকাতা ডেস্ক: ফের ধর্ষণের অভিযোগ! কোন্নগর চটকল এলাকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে বারবার ধর্ষণের অভিযোগ চার যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, গত পয়লা মার্চ ওই তরুণীকে ধর্ষণ করে এলাকারই এক যুবক। আর সেই দৃশ্য মোবাইল বন্দী করে রাখে। এরপর সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্তরা বারবার ওই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে সেই ভিডিও ভাইরাল করে দিলে পুলিশের দ্বারস্থ হয় তরুণীর পরিবার। ঘটনায় অভিযুক্ত পি শিবা রাও, ভি হরিশ, বি বিবেক ও আকাশ জানা নামে এলাকারই চারজনকে আটক করে উত্তরপাড়া থানার পুলিশ।

ঘটনার খবর পেয়ে স্থানীয় কোন্নগর পুরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসে এবারের মত অভিযুক্তদের ছেড়ে দিতে বলেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যদিও তৃণমূল কাউন্সিলরের দাবী, তিনি গতকালই ঘটনার কথা জেনেছেন। তাকে কেউ এবিষয়ে জানায় নি। পুলিশ অভিযুক্তদের ধরেছে, আইন অনুযায়ী ব্যবস্থা হবে।

ঘটনায় কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন,’পুলিশ ঘটনার তদন্ত করছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে। এতে আমাদের কোনো ব্যাপার নেই। আইন আইনের পথে চলবে।’
আজ সকালে শ্রীরামপুর মহিলা থানায় আসেন চন্দননগর পুলিশ কমিশনার অর্ণব ঘোষ। তদন্তকারীদের সঙ্গে কথা বলে কমিশনার জানান, ‘বুধবার রাতে একটি মেয়ের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত চলছে। চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ভিডিওর কথা শুনেছি তবে এখনো সেটি হাতে পায়নি।’
হুগলি শ্রীরামপুর তৃণমূল সাংগঠনিক সভাপতি স্নেহাশিস চক্রবর্তী বলেন,’পুলিশ সক্রিয় আছে যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে দলকে বদনাম করতে।যারা অপরাধ করবে তারা কেউ ছাড়া পাবে না সে যেই হোক। বেহালার ঘটনায় যুব তৃণমূল নেতাও গ্রেফতার হয়েছে।’


More Stories
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার
তৃণমূল আমলের প্রকল্পের বেহাল দশা, দুর্গন্ধ ঘুরপাক খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বাতাসে
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী