Home » হুক্কা বার থেকে বিধ্বংসী অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মীভূত ১০ টি দোকান

হুক্কা বার থেকে বিধ্বংসী অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মীভূত ১০ টি দোকান

সময় কলকাতা ডেস্কঃ  বুধবার রাত দেড়টা থেকে দুটো নাগাদ বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে যায়, নিউ টাউনের হাইল্যান্ড পার্ক, সংলগ্ন বাজারের, প্রায় দশটি দোকান। জানা যায় একটি হুক্কা বার থেকে এই আগুন ধরে যায় ।আগুনের তীব্রতা এতটাই ছিল, আশেপাশের দশটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পাশাপাশি হুক্কা বার এর বাইরে থাকা বেশ কয়েকটি বাইক এবং স্কুটি সম্পূর্ণ জ্বলে যায়। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ।

প্রথমে অবশ্য হাইল্যান্ড পার্কের ভেতরে যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে, তাই থেকে সেখানকার সিকিউরিটি, এবং অধিবাসীরা মিলে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল, যে আগুন নেভাতে হিমশিম খেতে হয় তাদের। পরবর্তী সময়ে আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে, এবং আগুন নেভায়। হুক্কা বার এর মধ্যে মজুদ থাকা বেশ কয়েকটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে । এবং তার ফলেই এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ আসে ।জানা যায় এই হুক্কা বার এর মধ্যে থেকেই কোনভাবে আগুন ছড়িয়ে পড়েছিল।

About Post Author