মোগলদের এই খাবারের নাম শুনলেই জিভে জল! চটপট বানিয়ে ফেলুন
সময় কলকাতা ডেস্ক:
বাড়িতে বসে আড্ডা, খাওয়া জমিয়ে হবে। বিরিয়ানি খাওয়ার প্ল্যান নিশ্চয় আছে? তাহলে এ বছর রেস্তোরাঁ থেকে না এনে বাড়িতেই বানিয়ে ফেলুন মটন বিরিয়ানি। কম সময়ে সোজা পদ্ধতিতে।
উপকরণ
• মটন- ৫০০গ্রাম
• বাসমতী চাল- ৫০০গ্রাম
• ২টো বড়ো পেঁয়াজের রস
• আদার রস- ৩ চামচ
• রসুন বাটা- ২ চামচ
• ২ টো বড় পেঁয়াজ কুচি
• বিরিয়ানি মশালা- ৪ চামচ
• গোলাপ জল- ৪-৫ চামচ
• কেওরার জল- ৪-৫ চামচ
• মিঠা আতর- ৩ ফোঁটা
• আলু- ২
• ঘি- ১০০গ্রাম
• নুন- স্বাদ মতো
• চিনি- ৪-৫ চামচ
• মাখন- ২ চামচ
• দুধে গোলা জাফরান- ২ চামচ
• দুধ- হাফ কাপ
• খোয়া খোয়াক্ষীর- ৩ চামচ
• টক দই- ১০০গ্রাম
পদ্ধতি
প্রথমে মাংস ধুয়ে টক দই পেঁয়াজের রস আদার রস রসুন বাটা দিয়ে ১ঘন্টা মেরিনেট করে রাখুন।এবার বাসমতী চালের ভাতটা করে রাখুন।
তারপর মাখন দিয়ে একটু গরম করে মেরিনেট করা মাংস দিয়ে ভাল করে নেড়ে নুন দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে গোলাপ জল কেওরার জল দিয়ে কষিয়ে ১ কাপ মতো জল দিয়ে কুকারের মুখ বন্ধ করে ৭-৮ সিটি দিন।
এবার আলু মাঝখান থেকে ২ টুকরো করে কেটে হলুদ দিয়ে সিদ্ধ করে নিন। সিদ্ধ হলে ঘি দিয়ে ভেজে তুলে নিন। কড়াইতে ঘি দিয়ে পেঁয়াজ কুচি লাল করে ভেজে তুলে নিন। এবার ভাতের মধ্যে ঘি ভালো করে মেখে নিন। একটা বড় পাত্রে বিরিয়ানির স্তর সাজাতে হবে। প্রথমে ভাত ছড়িয়ে দিন।

এবার এর ওপর নুন চিনি ছড়িয়ে দিন। বিরিয়ানি মশলা ছড়িয়ে দিন। দুধে গোলা জাফরান, গোলাপ জল, কেওরার জল ১ চামচ করে দিন। খোয়াক্ষীর ১ চামচ দিন, দুধ ২-৩ চামচ, মাংস দিন আর শেষে ভাজা পেঁয়াজ আর মিঠা আতর দিন।
ঠিক এইভাবে ৩ টে স্তর করুন। আর সাইড দিয়ে ওই আলু গুলো সাজিয়ে দিন আর পুরো ঢাকা দিয়ে দিন।এবার একটা বাটিতে জল দিয়ে গ্যাসে বসিয়ে তার ওপর বিরিয়ানির পাত্রটা বসিয়ে দমে বসান ৩০ মিনিট।ব্যাস তাহলেই রেডি সকলের প্রিয় মটন বিরিয়ানি।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার