সময় কলকাতা ডেস্ক : উত্তর প্রদেশের একই পরিবারে পাঁচ জনের মৃত্যু নিয়ে সরব তৃণমূল কংগ্রেসের তোপের মুখে ভারতীয় জনতা পার্টি ।একদিকে প্রয়াগরাজের ঘটনা নিয়ে তৃণমূলের অবস্থান সুস্পষ্ট করলেন চন্দ্রিমা ভট্টাচার্য,অন্যদিকে ঘাসফুল শিবির ঘোষণা করল উত্তরপ্রদেশে ঘটনাস্থলে যাচ্ছে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম।

শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,ডবল ইঞ্জিনের সরকার মানে মানুষের ওপরে দ্বিগুন নির্যাতন যা প্রতিমুহূর্তে প্রমান করছে যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশ।তাঁর বক্তব্য,প্রধানমন্ত্রী প্রয়াগ রাজকে পবিত্র ভূমি বলে ছিলেন। অতঃপর তাঁর প্রশ্ন,একই পরিবারে পাঁচ জনের নৃশংস মৃত্যুর কি উত্তর দেবে এই রাজ্যের বিজেপি নেতারা।বগটুই ঘটনার পর পর ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গড়ে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দিয়েছিল বিজেপির রাজ্য নেতৃত্ব।সেই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি কেন প্রয়াগরাজের ঘটনার ক্ষেত্রে তৈরী করা হল না – প্রশ্ন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী ও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ।তাঁর অভিযোগ, কেন্দ্রীয় মানবধিকার কমিশন প্রয়াগরাজ কিংম্বা উত্তর প্রদেশে একের পর এক ঘটে যাওয়া অপরাধের ঘটনা নিয়ে নিশ্চুপ ।তিনি বলেন,প্রয়াগ রাজে একই পরিবারের মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে।এক মহিলাকে বিবস্ত্র অবস্থায় পাওয়া গিয়েছে।তাঁর উপর নির্যাতন করা হয়েছে বলে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ।উত্তর প্রদেশে পুলিশ হেফাজতে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে যোগী আদিত্যনাথের সরকারের আমলে, অভিযোগ চন্দ্রিমা ভট্টাচার্যের।”বগটুই কান্ডে ফ্যাক্টস ফাইন্ডিং টিম কে আমরা বাধা দিই নি ।কিন্তু জাহাঙ্গীরপুরীতে তৃণমূলের প্রতিনিধিদের বাধা দেওয়া হয়েছে , ” অভিযোগ চন্দ্রিমা ভট্টাচার্যের। অন্যদিকে এদিনই তৃণমূল কংগ্রেস যে থেমে থাকবে না তা স্পষ্ট করে দিয়েছে। রবিবার প্রয়াগরাজে ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছেন তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের পাঁচ সদস্য।
উল্লেখ্য,উত্তর প্রদেশের প্রয়াগরাজে একই পরিবারের ৫ সদস্যকে নৃশংসভাবে খুন করা হয় । শুক্রবার রাত থেকে শনিবার ভোররাতের মধ্যে, ঘুমের মধ্যেই ৫ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। মৃতদের মধ্যে একটি দুবছরের শিশুও রয়েছে।

শুধুই প্রয়াগ রাজের ঘটনা নিয়ে আক্রমন নয়, তৃণমূলের নিশানায় এদিন ছিল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীও।তবে রাজ্যের অর্থনৈতিক অপরাধ দমন শাখা চিটফান্ড কর্তাদের গ্রেপ্তার নিয়ে কেন্দ্রীয় সংস্থা ইডিকে কটাক্ষও করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার সিবিআই বীরভুমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডলকে ফের ডাকে তাঁদের দপ্তরে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,বিষয়টি অনুব্রত মন্ডল ও সিবিআই এর।তবে সদ্য তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নিতে বলেছেন ।তবে এরমধ্যে রাজনৈতিক অভিসন্ধি আছে বলে অভিযোগ করেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী ও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
চন্দ্রিমা ভট্টাচার্যের এই বক্তব্যের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে,রবিবার উত্তর প্রদেশের প্রয়াগরাজে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ৫ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই এই কথা ঘোষণা করা হয়েছে। রবিবারই তৃণমূল কংগ্রেসের ৫ সদস্যের বিশেষ প্রতিনিধি দল যাচ্ছে প্রয়াগরাজে। সূত্রের খবর প্রতিনিধি দলে থাকবেন সাংসদ দোলা সেন, তৃণমূল নেত্রী মমতাবালা ঠাকুর, উত্তর প্রদেশের তৃণমূল নেতা ললিতেশ ত্রিপাঠি, সাকেত গোখেল ও দলের প্রাক্তন সাংসদ উমা সোরেন।।


More Stories
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?
কার্যত ভুল স্বীকার করে নিলেন অভিষেক, সুর নরম কল্যাণের, অভিষেক – কল্যাণ বিবাদ মিটল!