সময় কলকাতা ডেস্কঃ বসিরহাটের বাদুড়িয়া থানার চাতরা গ্রাম পঞ্চায়েতের একটি আম বাগান থেকে বছর চল্লিশের এক আদিবাসী মহিলার মৃতদেহ উদ্ধার হয় এদিন। মহিলার নাম শংকরী সরদার।আজ সকাল ন’টা নাগাদ স্থানীয় বাসিন্দারা আমবাগানের মধ্যে পড়ে থাকতে দেখে এক মহিলার দেহ। পুলিশকে খবর দিলে বাদুড়িয়া থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ।ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায় পুলিশ
পুলিশের প্রাথমিক অনুমান অসুস্থ ছিলেন তিনি। পুরো ব্যাপারটা জানা যাবে মৃতদেহের ময়না তদন্তের রিপোর্ট এলে। তবে এলাকার বাসিন্দাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগছে, এটা শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু? না এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে? পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে বাদুড়িয়া থানার পুলিশ।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন