সময় কলকাতা ডেস্কঃ রাজ্য জুড়ে তীব্র গরম।বেশ কিছু জায়গায় চলছে তাপপ্রবাহও।তার উপর রাস্তায় বেসরকারী বাসের অপ্রতুলা।সমস্যায় সাধারণ মানুষ।রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমে সে কথা জানেন।তবে রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি ধীরে হলেও প্রাইভেট বাস মালিকরা রাস্তায় বাস নামাবার উদ্যোগ নিচ্ছেন।রাজ্যে বাসের সিএফ জটিলতা ক্রমশ কাটছে বলে দাবি মন্ত্রীর।তিনি বলেন ,সম্প্রতি রাজ্য পরিবহণ দপ্তরে প্রায় ছয় হাজার প্রাইভেট বাসের সিএফ করার আবেদন পত্র জমা পড়েছে পরিবহন দপ্তরে।দেশ জুড়ে পেট্রোলের ও ডিজেলের দাম বাড়ায় পরিবহন শিল্প বিপর্যস্থ বলে দাবি পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের।তিনি জানান রাজ্যে বিকল্প জ্বালানীর বাসের উপর জোর দিচ্ছে সরকার। ধীরে ধীরে শহর কলকাতায় সমস্ত ডিজেল চালিত বাসকে সিএনজিতে পরিবর্তন করা হবে।তাতে পরিবহন ব্যয় কমবে।একই সঙ্গে রাজ্য সরকার ইলেট্রিক বাসের সংখ্যা বাড়ানোর তৎপরতা শুরু করেছে বলে দাবি পরিবহন মন্ত্রীর।ব্যাটারি অপারেটেড বাস সার্ভিসও আরো বাড়ানো জন্য বাস প্রস্তুতকারক সংস্থা গুলির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে জানান পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।ইলেকট্রিক বাস নির্মান কোম্পানীর পক্ষ থেকে রাজ্যের পরিবহন নিগমকে প্রতিমাসে তারা ১৫টি থেকে ১৬ টি করে নতুন বাস সাপ্লাই করার আশ্বাস দিয়েছে।
পরিবহন মন্ত্রী রাস্তায় নতুন এসি বাস নামানো বা বাসের ভিড় কমাবার জন্য আরো বাস বাড়াবার কোন কথা জানানি এই দিন।তবে তিনি রাজ্যজুড়ে তীব্র গরম ও তাপপ্রবাহ নিয়ে চিন্তিত । তাঁর পরামর্শ “এই তীব্র গরম আমি কম বেরোচ্ছি।মানুষকে বলব খুব প্রয়োজন না হলে রোদে কম বের হন।আর সাংবাদিকতা করার জন্য হৈ হৈ না করে ,কম্পিটিশন না করে,দাবদাহে নিজেকে বাঁচান। একই সঙ্গে এই উৎকট গরমের মধ্যেও সরকারি পরিবহণকে স্বাভাবিক রাখার লক্ষ্যে রাজ্য সরকার সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে, বলেও জানান পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।
শহরে যেভাবে তাপমাত্রা বেড়ে চলেছে। তার থেকে সকলকে সুস্থ থাকার পরামর্শ দেন মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম।
ট্যাংরার আগুন লাগা থেকে শিক্ষা নিয়ে শহর কলকাতায় বিভিন্ন গাড়ির গ্যারেজ দোকান ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে বাধ্যতামূলকভাবে ফায়ারফাইটিং রাখার বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।তিনি বলেন কলকাতা শহর প্ল্যানড সিটি নয়।কোন এলাকায় কি ধরনের কাজে ব্যবহার করা হবে তাও ঠিক করা নেই তাই সমস্যা বেশী কলকাতা শহরে্। দাবি মেয়র ফিরহাদ হাকিমের। শহর ঘন বসতি পূর্ণ হওয়ার কারণে, সরু গলি আর সরু রাস্তার কারণে আগুন লাগলে দমকলের গাড়ি সময় মতো পৌঁছোতে সমস্যা হচ্ছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি