Home » চাকরি দেওয়ার নাম করে ৭ লাখ টাকার প্রতারণার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে !

চাকরি দেওয়ার নাম করে ৭ লাখ টাকার প্রতারণার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে !

সময় কলকাতা ডেস্কঃচাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ তৃণমূলের এক প্রভাবশালী নেতার ও দুই মহিলা তৃণমূল কর্মীর বিরুদ্ধে।হরিশ্চন্দ্রপুর থানার ডুমুরিয়া এলাকার ঘটনা।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।পাশাপাশি এই ঘটনার পর থেকেই এলাকায় দেখা দিয়েছে রাজনৈতিক চাপানউতোর।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে,হরিশ্চন্দ্রপুরের ডুমুরিয়া এলাকার শাসক দলের প্রভাবশালী নেতা তৈমুর রহমান।তিনি এলাকারই কৃষ্ণ এবং বিষ্ণু মহালদার নামে দুই ভাইয়ের কাছ থেকে প্রাইমারি স্কুলে শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে প্রায় সাত লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।আর এই কাজে তাকে মদত জুগিয়েছেন নিভা মহরি এবং উৎপলা পাশওয়ান নামে ওই পাড়ার দুই মহিলা তৃণমূল কর্মী। অভিযোগ,দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও চাকরি না পাওয়ায় ওই দুই যুবক প্রভাবশালী তৃণমূল নেতার কাছে টাকা ফেরত চায়।এরপরই সে ওই দুই যুবককে প্রাণ-নাশের হুমকি দেন।এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।এরপর ওই দুই যুবক প্রশাসনের দারস্থ হলে অভিযুক্ত তৃণমূল নেতা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।পাশাপাশি তৃণমূল মহিলা কর্মী নিভা মহরি এবং উৎপলা পাশওয়ান সংবাদমাধ্যমের কাছে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি।

এ বিষয়ে ওই দুই যুবকের দাদা রাম মহলদার জানান, আমার দুই ভাই জেলা এবং রাজ্য স্তরের প্রসিদ্ধ দৌড়বীর।বাবা দীর্ঘদিন আগে মারা গেছে।পরিবারের শেষ সম্বল ছিল একটি ছোট পুকুর।দুই ভাইয়ের চাকরির আশায় আমরা এলাকার দুই মহিলার মাধ্যমে তৃণমূল নেতা তৈমুর রহমানের কাছে প্রায় সাত লাখ টাকা মত দিয়ে আসি।কিন্তু বছর কেটে গেলেও চাকরি তো দুরের কথা তৈমুর রহমান আর আমাদের ফোনও ধরেন না,দেখাও করেন না।এমনকি ওই দুই মহিলার মাধ্যমে টাকা চাইতে গেলে উল্টে প্রাণ-নাশের হুমকি দেয়।আমাদের শেষ সম্বল টুকু হারিয়ে গিয়েছে।আমরা এ বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছি।যদিও ওই অভিযুক্ত তৃণমূল নেতা-তৈমুর রহমান সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।তিনি বলেন সামনে ভোট আসছে।তাই আমার ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্য এ ধরনের চক্রান্ত করছে এলাকার বিজেপির নেতারা।আমি ওই দুই ভাইকে চিনি না আর ওদের কাছ থেকে কোন টাকা পয়সাও আমি নিইনি।’

এদিকে এই ঘটনার তীব্র কটাক্ষ করেছেন জেলার বিজেপি সম্পাদক কিষান কেডিয়া।তিনি জানান,‘রাজ্য-জুড়ে তৃণমূল কাটমানি এবং দুর্নীতির রাজত্ব চালাচ্ছে।রাজ্য-জুড়ে চাকরি দেওয়ার নাম করে তৃণমূলের নেতারা যেখানে সেখানে টাকা তুলে বেড়াচ্ছে।এটা খুব লজ্জার বিষয় যে ওই দুই খেলোয়াড় ভাইয়ের কাছ থেকে ৭ লাখ টাকা নিয়ে সেই টাকা ফেরত না দিয়ে উল্টো তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।আমরা এর তীব্র প্রতিবাদ করব।’পাশাপাশি গোটা ঘটনার তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন জেলা তৃণমূল নেতা তথা রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।তিনি জানান,‘দলের নাম ভাঙিয়ে কিছু লোক অসামাজিক কাজকর্ম করছে।এগুলো কখনোই বরদাস্ত করা যাবে না।আইন আইনের পথে চলবে। আমরা প্রশাসনকে অনুরোধ করব এই বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে।

About Post Author