সময় কলকাতা ডেস্কঃসাপ ধরতে গিয়ে সাপের কামড়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির।মালদহের চাঁচলের দেবিগঞ্জ এলাকার ঘটনা।এই ঘটনার পর থেকেই এলাকায় দেখা দিয়েছে শোকের ছায়া।মৃত ব্যক্তির নাম হরিপদ সরকার।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে,এলাকারই এক রেশন ডিলার নিতাই সাহার বাড়িতে একটি বিশাল গোখরো সাপ দেখা যায়।তৎক্ষণাৎ নিতাইবাবু খবর দেন এলাকার সর্প প্রেমী মানুষ হরিপদ বাবুকে।এই খবর পেয়ে সেখানে ছুটে যান তিনি।এরপর তিনি নানান কৌশল অবলম্বন করে সাপটিকে ধরে নিয়ে আসেন দেবিগঞ্জ বাজারে।তারপর সেখানে সাপ খেলা দেখাতে শুরু করেন হরিপদ বাবু।সে সময়ই গোখরো সাপটি তাঁর পায়ে ও হাতে দংশন করে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকাজুরে।স্থানীয়দের তরফে খবর পৌঁছায় চাঁচল থানায়।খবর পেয়ে চাঁচল থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন।সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
ইতিমধ্যেই মৃত ব্যক্তির সাপ ধরার প্রশিক্ষণ ছিল কিনা তা খতিয়ে দেখছে চাঁচল থানার পুলিশ।


More Stories
কলাগাছের ভেলায় স্কুলের পথে পাড়ি, ঘটতে পারে দুর্ঘটনা, নির্বিকার প্রশাসন
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার
তৃণমূল আমলের প্রকল্পের বেহাল দশা, দুর্গন্ধ ঘুরপাক খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বাতাসে