Home » ইফতার পার্টিকে কেন্দ্র করে র বাতাবরণ তৈরি হল রায়নায়

ইফতার পার্টিকে কেন্দ্র করে র বাতাবরণ তৈরি হল রায়নায়

সময় কলকাতা ডেস্কঃ পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না দু নম্বর ব্লকের কামারহাটি গ্রামে বিধায়ক শম্পা ধাড়া ও বিশিষ্ট সমাজসেবী অসীম পালের পক্ষ থেকে ইফতার পার্টির আয়োজন করা হয়। এদিনের ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, মুখ্যমন্ত্রীর কৃষি মৎস ও প্রাণী ও উদ্যানপালন  দপ্তরের উপদেষ্টা প্রদীপ কুমার মজুমদার, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, পুলিশ সুপার কমানোশিস সেন, এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, খণ্ডঘোষ এর বিধায়ক নবীনচন্দ্র বাগ,এসবিএসটিসি-র (sbstc) চেয়ারম্যান সুভাষ মন্ডল, রায়না দু’নম্বর ব্লক এর সকল প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে সাধারণ মানুষেরা।

কামারহাটি গ্রামে আয়োজিত আজকের এই ইফতার পার্টিকে কেন্দ্র করে উপস্থিত জনসাধারণের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। জাতি -ধর্ম-বর্ণ নির্বিশেষে আজকের এই ইফতার পার্টিতে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়। এদিন প্রায় ৬০০ জন দুস্থ অসহায় মানুষকে ইফতার পার্টির কর্মসূচি থেকে ঈদের আগে নতুন বস্ত্র প্রদান করা হয়। একইসঙ্গে হাজার জনেরও বেশি মানুষ ইফতারে যোগদান করেন । এমনটাই জানালেন রায়না দু’নম্বর ব্লকের বিশিষ্ট সমাজসেবী অসীম পাল। রায়নার বিধায়ক শম্পা ধারা জানান আজ আনুষ্ঠানিকভাবে ৬০০ জনকে বস্ত্র বিতরণ করা শুরু করলাম ঈদের আগে আরো ৬০০ জনকে বস্ত্র বিতরণ করা হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবী মুন্সী হাসিবুর রহমান।

About Post Author