সময় কলকাতা ডেস্ক: তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী। রাজ্যে জারি রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তারই মধ্যে জোরকদমে শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নজরুল মঞ্চে সোমবার শুভ সূচনা হয় ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আর তার পরদিনই অর্থাৎ মঙ্গলবার অতিরিক্ত গরমের কারণে বেশ কিছুক্ষণ নন্দন ১ প্রেক্ষাগৃহে ছবির প্রদর্শন বন্ধ রাখা হয় বলে খবর। নন্দন ১, ২, ৩, নজরুল তীর্থ ১, ২, রবীন্দ্র সদন, রবীন্দ্র ওকাকুরা ভবন, কনফারেন্স হল, চলচ্চিত্র শতবর্ষ ভবন, কলকাতা ইনফর্মেশন সেন্টার এবং শিশির মঞ্চ সহ মোট দশটি জায়গায় চলছে চলচ্চিত্র উৎসবের ছবি দেখানো চলছে।
জানা গিয়েছে, অত্যধিক গরমের কারণে মঙ্গলবার বেশ কিছুক্ষণ নন্দন ১ এ ছবি বন্ধ রাখা হয়। ওই সময় কোন সার্ভার কাজ করছিল না। বেশ কিছুসময় পর আবার সব কিছু স্বাভাবিক হয় ।
তবে এই খবর ঠিক নয় বলেই জানিয়েছে নন্দন সিনেমা হল কর্তৃপক্ষ। এ বিষয়ে তাদের বক্তব্য, প্রযুক্তিগত কিছু সমস্যার জন্য কিছু সময় ছবি বন্ধ ছিল। সেই সমস্যা দ্রুত ঠিক করেও ফেলা হয়। প্রজেকশন রুমের তাপমাত্রা অত্যন্ত কম থাকে। তাই মাত্রাতিরিক্ত গরমের জন্য কোন সমস্যা হওয়ার কারণ নেই বলেই জানিয়েছে কর্তৃপক্ষ।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা