সময় কলকাতা ডেস্ক :- তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। আর তারই মধ্যে রাজ্যের প্রায় প্রতিটি স্কুল খোলা থাকায় বিপাকে স্কুল পড়ুয়ারা। সেই কথা চিন্তা করেই স্কুলের গরমের ছুটির দিন এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২ রা মে থেকেই রাজ্যের সমস্ত স্কুলে গরমের ছুটি পড়ে যাচ্ছে। আর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকরা। প্রাথমিক শিক্ষকদের মতে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য কার্যকরী ও সঠিক সিদ্ধান্ত।
প্রতিদিন তাপমাত্রা থাকছে ৩৫ থেকে ৪০ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে, এমতাবস্থায় প্রাথমিক স্কুলের শিশুদের পক্ষে স্কুলে আসা যাওয়া কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। ফলে বর্ষার দেখা না দেওয়া বা গরম একটু কম না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকাই শ্রেয় বলে মনে করছেন শিক্ষা মহল। গরমের জেরে যেমন বাচ্চাদের কষ্ট স্কুলের আসতে তেমনই কষ্ট হচ্ছে হাই স্কুলে ছাত্রছাত্রীদেরও।
অনেক স্কুলে এসির ব্যবস্থা নেই ফলে অনেক দিন পর স্কুল খোলার কারণে সমস্ত বাচ্চারা নিয়মিত স্কুল আসছে। একটা ছোট ঘরে অনেক বাচ্চা থাকার ফলে গরমে অস্বস্তি হচ্ছে বলে ও জানান আর এক শিক্ষিকা। একদিকে দক্ষিণবঙ্গে জুড়ে তাপপ্রবাহের প্রকোপ। অন্যদিকে প্রায় ৫৮ দিন ধরে বৃষ্টির দেখা নেই। এই পরিস্থিতিতে স্কুলের ক্ষুদেরা গরমে হাঁসফাস করছে। আবার অনেকে অসুস্থ হয়ে পড়ছে। সেই দিক থেকে রাজ্য সরকারের গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকারা ।
মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশকেই সঠিক বলে মনে করছেন শিক্ষকের পাশাপাশি অভিবাবকরাও।বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন গরমের তাপ বৃদ্ধি পাওয়ায় স্কুলে গরমের ছুটির দিন তিনি এগিয়ে আনছেন। এই প্রসঙ্গে এক শিক্ষক শিক্ষিকার বক্তব্য যে গরমে অসুস্থ হয়ে পড়ছে বাচ্চারা, স্কুলে আসতে কষ্ট হচ্ছে বাচ্চাদের আর তাই এই সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছেন তারা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি