Home » গরমে ত্বকের যত্ন নিতে হবে পুরুষদেরও, কিন্তু কিভাবে নেবেন ?

গরমে ত্বকের যত্ন নিতে হবে পুরুষদেরও, কিন্তু কিভাবে নেবেন ?

সময় কলকাতা ডেস্কঃ এই গরমে মেয়েরা তো ত্বকের যত্ন নেবেই। কিন্তু গরমে বাইরে রোদে ঘুরে বেরানো পুরুষদেরও যত্ন নিতে হবে।অনেক ক্ষেত্রে অবহেলার কারণে পুরুষরা ত্বকের সমস্যায় ভোগেন? ব্রন ফুসকুড়ি দিনরাত ত্বকের সমস্যা নিয়ে চিন্তা? কিভাবে করবেন রূপচর্চা? কীভাবে নেবেন ত্বকের যত্ন? আসুন জেনে নিই। গরমকালে একটু পরিষ্কার-পরিচ্ছন্ন থাকাটা খুবই প্রয়জন। তা না হলে অপরিষ্কার ত্বকে ঘামাচি,চুলকানি ইনফেকশন নানা ধরনের ত্বক সমস্যা দেখা দেবে। তাই জামাকাপড় কাচা ও পরিস্কার থাকা উচিত।

ফেসওয়াশ ব্যাবহার করুন

গরমে বাইরে থেকে ঘরে ফিরে সাধারণ সাবানের পরিবর্তে ফেসওয়াশ ব্যবহার করুন। সাধারণ সাবানে মুখের ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। অবশ্যই পুরুষদের ফেসওয়াশ ব্যাবহার করতে হবে। যারা বাইরে অনেক বেশি সময় থাকেন তারা ঘরে ফিরে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ঈশদ উষ্ণ গরমজলে মুখ ধুয়ে নিন এতে মুখের কোশগুলো সজীব হয়ে উঠবে। পারলে অন্তত একদিন স্ক্রাব করুন। এতে ব্রণের সমস্যারও সমাধান হবে। বাজার চলতি না হলেও বাড়িতে কফি ও পাতি লেবুর রস বা টমেটো বেটে স্ক্রাব বানিয়ে নিতে পারেন।

ত্বকের আদ্রতা যেন বজায় থাকে

ত্বকের আদ্রতা বজায় রাখার জন্য বাজার চলতি মশ্চারাইজার ব্যাবহার করতে পারেন। কিংবা বাড়িতে দুধ ও মধু দিয়েও মশ্চারাইজার বানিয়ে নিতে পারেন। এটি যে শুধু ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল রাখে। মশ্চারাইজার ব্যবহারের সবচেয়ে ভালো সময় স্নান ও শেভ করার পর এবং রাত্রে ঘুমোবার আগে।

সপ্তাহে দুদিন বা মাসে একবার ফেসিয়াল/ফেসপ্যাক

সপ্তাহে দুদিন বা মাসে অন্তত একবার ফেসপ্যাক লাগানো খুবই প্রয়োজন। এতে ত্বকের আদ্রতার সঙ্গে সঙ্গে উজ্জ্বলতা বাড়ে। ব্রণ ও ফুসকুড়ির সমস্যা কম হয়। সমস্যা মেটাতে বাড়িতেই হলুদ বাটা, টকদই ও মধু দিয়ে প্যাক বানাতে পারেন। কিংবা মুলতানি মাটি মধু ও পাতিলেবুর রস দিয়েও ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন।এছাড়া কমলা লেবুর খোসা বেটে ফ্রিজে রেখে তা দিয়েও ফেসিয়াল করা যায়।এছাড়াও বিভিন্ন টক জাতীয় ফল বেশি করে খান। পাশাপাশি যতটা সম্ভব রোদে ত্বক ঢেকে রাখুন।

About Post Author