সময় কলকাতা ডেস্কঃতীব্র গরমে নাজেহাল অবস্থা সবারই।এই সময় বদহজম, কোষ্ঠকাঠিন্য এবং পেটে নানান সমস্যা দেখা দেয়।যার প্রভাব পড়ে আমাদের দৈনন্দিন কাজে-কর্মেও।কারণ এসবের কারণে মেজাজ খিটখিটে হয়ে থাকে।তাই শরীর গরম হয়ে গেলে খেতে পারেন এই খাবার গুলি।

ডাবের জল
শরীর গরম হয়ে গেলে সবার আগে ডাবের জল বা নারকেলের জল খান।এতে ভিটামিন,খনিজ,ইলেক্ট্রোলাইট উপাদান রয়েছে।যা শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে।পাশাপাশি শরীরকে সুস্থ ও সতেজ রাখে ডাবের জল।

মেথি চা
সারাদিনের কাজের পর এক কাপ মেথি চা আপনার শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করবে।মেথি চা খেলে নিমেষের মধ্যে শরীর ঠাণ্ডা হবে।আপনি যদি গরম চা খেতে না চান তাইলে ঠাণ্ডা করে এই চা খেতে পারেন।দেখবেন অনেক উপকার পাবেন।

বেলের শরবত
বেল শরবত একটি দুর্দান্ত ডিটক্স পানীয়।এটি শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে কাজ করে।বেলে রয়েছে ভিটামিন এবং খনিজ।যা আপনার শরীরকে অনেক ঠান্ডা রাখতে সাহায্য করবে।গরমে শরীর ভালো রাখার জন্য একটি স্বাস্থ্যকর পানীয়।এ ছাড়া বেলের শরবত হজম করা খুব সহজ।এটি শরীরকে হাইড্রেটেড রাখতে কাজ করে।

গোলমরিচ
শরীর ঠান্ডা করতে গোলমরিচও বেশ উপকারী।গরমে শরীরকে সুস্থ ও সতেজ রাখতে গোলমরিচ দিয়ে চা বানিয়ে খান।এতে খুব উপকার পাবেন।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে