Home » তলিয়ে যাওয়া শিশুকে বাঁচাতে গিয়ে আকস্মিক মৃত্যু কলেজ ছাত্রের!

তলিয়ে যাওয়া শিশুকে বাঁচাতে গিয়ে আকস্মিক মৃত্যু কলেজ ছাত্রের!

সময় কলকাতা ডেস্কঃগঙ্গায় তলিয়ে যাওয়া একটি শিশুকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলো এক কলেজ ছাত্র।বালির বরেন্দ্র পাড়া গঙ্গা ঘাটের ঘটনা।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য।পাশাপাশি এই ঘটনার কথা জানাজানি হতেই শোকের এবং উদ্বেগের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।মৃত ওই ছাত্রের নাম সায়ন বসু।
প্রশাসন সুত্রে জানা গিয়েছে,লিলুয়ার ভট্টনগরের ত্রিপুরা রোডের বাসিন্দা সায়ন।বেলুড়ের লালবাবা কলেজের বাণিজ্য বিভাগের ছাত্র সে।শুক্রবার বালির বরেন্দ্র পাড়া গঙ্গায়

আচমকাই একটি শিশু গঙ্গায় তলিয়ে যায়।সেই দৃশ্য সায়নের চোখে পড়তেই সঙ্গে সঙ্গে সে গঙ্গায় ঝাঁপ দেয় ওই শিশুটিকে বাঁচাতে।এরপরই স্থানীয় এক বাসিন্দা লক্ষ্য করে সায়ন গঙ্গায় তলিয়ে গেছে।এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে।স্থানীয়দের তরফে তড়িঘড়ি ওই শিশুটিকে রক্ষা করা গেলেও শেষ রক্ষা হয়নি ওই কলেজ ছাত্রের।এরপর স্থানীয়দের তৎপরতায় খবর পৌঁছায় বেলুড় থানার পুলিশের কাছে।

খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ওই ছাত্রের তল্লাশির জন্য গঙ্গায় ডুবুরি নামায়।পাশাপাশি কলেজ ছাত্র সায়নের গঙ্গায় তলিয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তাঁর পরিবারের সদস্যরা,কলেজের বন্ধুরা সহ লালবাবা কলেজের প্রিন্সিপাল স্বয়ং সঞ্জয় কুমার।একইসঙ্গে বালি বিধানসভার বিধায়ক ডাক্তার রানা চট্টোপাধ্যায়ও ঘটনাস্থলে পৌঁছে ওই ছাত্রের তল্লাশিতে তদারকি শুরু করেন।
যদিও এই ঘটনার আকস্মিকতায় তারা সকলেই হতভম্ব হয়ে পড়েন।এমনকি ক্যামেরার সামনে কিছু বলতেও অস্বীকার করেন তারা। আগে সায়নকে খুঁজে বের করার ব্যবস্থা সম্পূর্ণ হোক।তারপরে এই বিষয়ে যা বলার তারা বলবেন এমনটাই দাবি করেন আত্মীয়, পরিজনেরা।অবশেষে ঘণ্টাখানেক পর ডুবুরিদের প্রচেষ্টায় উদ্ধার হয় কলেজ ছাত্র সায়নের মৃত দেহ।

About Post Author