Home » বেআইনি পাথর বালি খাদানের অভিযানে নেমে ইটের ঘায়ে আহত ৮ পুলিশ কর্মী

বেআইনি পাথর বালি খাদানের অভিযানে নেমে ইটের ঘায়ে আহত ৮ পুলিশ কর্মী

সানি রায় ,জলপাই গুড়ি ,সময় কলকাতাঃ বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাজ্যে কোনোরকম বেআইনি বালি ও পাথর খাদানের কাজ বরদাস্ত করা হবে না । মুখ্যমন্ত্রী এই নির্দেশের পরই রাজ্যজুড়ে বেআইনি বালি ও পাথর খাদানের অভিযানে নামে রাজ্য পুলিশ।

শুক্রবারই জলপাইগুড়ির ওদলাবাড়ির ঘিস নদী তীরবর্তী এলাকা থেকে বালি-পাথরের অবৈধ কারবারিদের বিরুদ্ধে অভিযানে নামে জলপাইগুড়ি জেলা পুলিশ ও মালবাজার থানার পুলিশ। অভিযানে নেমে পুলিশের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় জখম হন ৮ জন। ইতিমধ্যেই পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে।
আহত পুলিশকর্মীদের ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।এছাড়াও ওই এলাকায় পুলিশের বিরুদ্ধে সমানে ইট বৃষ্টির চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।

মালের এসডিএলএলআরও নৃপেন্দ্রনাথ সরকার জানান, মহকুমা জুড়ে বিভিন্ন নদীর ঘাটে বেশ কিছুদিন ধরে অবৈধ কারবারের বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে। গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অভিযানে তৎপর হয় পুলিশ প্রশাসন। তারপরেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

বৃহস্পতিবারই ওদলাবাড়ির চেল নদীর একাধিক ঘাটে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রশাসনিক আধিকারিকেরা । জেলা জুড়ে পুলিশ প্রশাসন এই অবৈধ কারবারিদের বিরুদ্ধে অভিযান নামলে, শুক্রবার সেই অভিযানে পুলিশকে ঘিরে হামলা চালানো হয় ওদলাবাড়ি ঘিস নদী এলাকায়।

About Post Author