সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : চার ম্যাচ বাকি থাকতেই লা লিগা-র খেতাব জিতে নিল রিয়াল মাদ্রিদ। এনিয়ে ৩৫ বার স্পেনের জনপ্রিয় ফুটবল লীগ বা লা লিগার শিরোপা পেল রিয়াল মাদ্রিদ। যে ম্যাচে লীগজয়ী হতে দরকার ছিল মাত্র এক পয়েন্ট,এস্পানিওলের বিরুদ্ধে সে ম্যাচে জয় এল ৪-০ গোলে।
৩৪ বছর বয়সী ফরাসি ফুটবলার করিম বেঞ্জেমা তুখোড় ফর্মে রয়েছেন এবার। এদিন ও গোল পেলেন। লা লিগায় ২৬ গোল আর মরশুমে ৪২ গোল হয়ে গেল তাঁর। যদিও প্রথম দলে ছিলেন না তিনি।স্টার্টিং লাইন আপে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। পরে নেমেও অপ্রতিরোধ্য বেঞ্জেমা।

এদিন মার্কো অ্যাসেনসিও এবং করিম বেঞ্জেমার গোলের আগে মাদ্রিদ প্রথমার্ধের শেষ দিকে প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়ে রডরিগো দুটি গোল করেন। অন্যদিকে অফ ফর্মের জন্য প্রায়শই মাঠের বাইরে থাকা ঘোষিত অধিনায়ক মারসেলোর বছরটা ছিল খারাপ । নিয়মিত সুযোগ হারিয়ে সময় ভালো না গেলেও বিদায়লগ্নে তাঁকে স্বস্তি দেবে এই শিরোপা।অন্য দিকে কার্লো অ্যানসেলত্তিও রেকর্ড বুকে নাম তুললেন ইউরোপের সেরা পাঁচটি লীগের বিজয়ী দলের কোচ হওয়ার নজির গড়ে।।


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা