Home » দলের মধ্যে মারামারি , বিক্ষুব্ধ বিজেপি গোষ্ঠী এন্টালি থানা তালা-বন্ধ করল

দলের মধ্যে মারামারি , বিক্ষুব্ধ বিজেপি গোষ্ঠী এন্টালি থানা তালা-বন্ধ করল

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৭ অগাস্ট : বেনজির ঘটনা। বিজেপির দুই দলের মারামারি। চার ঘন্টা ধরে এন্টালি থানা তালা বন্ধ ঘেরাও করে রাখল বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী। বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে বিক্ষুব্ধ বিজেপি গোষ্ঠী এন্টালি থানা তালা বন্ধ করে রাখায় নতুন বিতর্ক ।

স্থানীয় স্তরের সংঘর্ষ এবং দুর্গাপুজার পোস্টার ছেঁড়া নিয়ে এন্টালিতে উত্তেজনা ছড়ায়। ফলশ্রুতিতে বিজেপির দুই গোষ্ঠীর লড়াই। এই দ্বন্দ্বেই উত্তপ্ত হয়ে ওঠে ট্যাংরার বৈশালী এলাকা যার নেপথ্যে বিজেপিরই দুই আইনজীবী শিবির।

বিজেপির একপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠল মারধর, ভাঙচুরের। অন্য গোষ্ঠী প্রহৃত হওয়ায় তারা বেনজিরভাবে টানা চার ঘণ্টা বন্ধ করে দিল এন্টালি থানা। বিজেপি কর্মীদের বিক্ষোভের জেরে আটকে থাকলেন পুলিশকর্মীরা, আটকে থাকলে মহিলা পুলিশ কর্মীরাও। থানার কাজকর্ম ব্যাহত হল, চার ঘণ্টা ধরে এরকম জারি থাকলো। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছেও বিষয়টি পৌঁছেছে। অভিযোগ এবং সূত্রের খবর বিজেপির দলীয় অভ্যন্তরীণ সংঘর্ষ বাঁধে দিলীপ কুমার রাম এবং প্রিয়াঙ্কা টিবরেওয়াল গোষ্ঠীর মধ্যে যার জেরে ঘটেছে পুলিশদের আটকে রাখার ঘটনা।

About Post Author