Home » বাংলার দুই ফুটবলারকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

বাংলার দুই ফুটবলারকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

সময় কলকাতা ডেস্ক : হতে পারে শেষ মুহূর্তের ভুলে এবারের সন্তোষ ট্রফি বাংলার হাতছাড়া হয়েছে কিন্তু বাংলার অভাবী ফুটবল খেলোয়াড়দের মাঠের লড়াই চোখ এড়ায় নি ফুটবল মহলের। গণমাধ্যমে প্রকাশিত বাংলার ফুটবলার দের মাঠের বাইরের ও জীবন সংগ্রামের কথা মুখ্যমন্ত্রীর নজর এড়ায় নি। এবারের সন্তোষ রানার্স আপ বাংলা দলের দুই সদস্য দিলীপ ওঁরাও, অন্যজন মনতোষ চাকলাদার।একজনের বাড়িতে বিদ্যুৎ নেই, অন্যজনের বাড়ির আচ্ছাদন বা চাল উড়ে গেছিল ঝড়ে। তাঁদের আর্থিক দুরবস্থার কথা জানতে পেরে মুখ্যমন্ত্রী চাকরির ঘোষণা করলেন তাঁদের জন্য।

২০২১ সালে  মে মাসের ৫ তারিখ রাজ্যে তৃতীয়বারের জন্য গঠিত হয়েছিল তৃণমূল সরকার।বৃহস্পতিবার সরকারের বর্ষপূর্তির দিন নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসে। সেখানেই বাংলার সন্তোষ রানার্স জয়ী ট্রফি দলের দুই ফুটবলারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণা যে রাজ্যে ফুটবল জগতের মরা গাঙে জোয়ার আনতে পারে, তা বলাইবাহুল্য।

এদিন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস মন্ত্রিসভার বৈঠকের পর জানান , মনোতোষ চাকলাদার ও দিলীপ ওঁরাও আর্থিকভাবে রুগ্ন । মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যম থেকে তাঁদের বিষয়ে জানতে পেরে   মন্ত্রিসভার বৈঠকেই নিজের কোটা থেকে তাঁদের চাকরির ব্যবস্থা করেছেন। নাগেরবাজারের দিলীপ ওঁরাও এর বাবা পুরসভার সাফাইকর্মী এবং মা রাঁধুনির কাজ করেন । চুঁচুড়ার মনোতোষ চাকলাদারের  বাবা পেশায় রাজমিস্ত্রি । দুই ফুটবলারের আর্থিক উন্নয়নের জন্য এবার মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছেন।আগামী সোমবারের মধ্যে নিয়োগপত্র পৌঁছে যাবে ফুটবলারদের কাছে।।

About Post Author