শঙ্কর কর্মকার ,বালুরঘাট , সময় কলকাতা : কোথাও বা মজুত করে রাখা তেলের টিন। কোথাও বা আবার রাখা অব্যবহৃত টিনের অংশ বিশেষ। আবার রাস্তা পাশে ইতি উতি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে নির্মাণকাজের বিভিন্ন সামগ্রী। ফলে সড়ক দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে বালুরঘাট হিলি ৫১২ নম্বর জাতীয় সড়কে। সোমবার জাতীয় সড়ক দখল মুক্ত অভিযানে নামল বালুরঘাট থানার পুলিশ। ইতিমধ্যেই জবরদখলকারীদের জাতীয় সড়কে দখলকরা জায়গা অবিলম্বে ছেড়ে দেওয়ার নির্দেশ পুলিশের ।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে হিলি পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এই জাতীয় সড়ক সম্প্রতি সম্প্রসারণ করা হয়েছে । দুর্ঘটনা কমাতে সম্প্রতি এই সড়কটিকে চারটি লেনে ভাগ করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই রাস্তার পাশে অসংখ্য জনবসতি রয়েছে । জাতীয় সড়ক লাগোয়া অনেকটা অংশই স্থানীয় ব্যবসায়ী ও অসাধু মানুষের দখলে চলে গিয়েছে বলে অভিযোগ । ফলে সড়ক দুর্ঘটনা নিত্যসঙ্গী হয়ে উঠেছিল বালুরঘাটবাসীদের কাছে। মাঝে প্রশাসন এব্যাপারে উদ্যোগ নিলেও পরবর্তী সময়ে ফের নজরদারিতে শিথিলতা বেড়ে যাওয়ায় সড়ক দুর্ঘটনা ঘটনা নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে বালুরঘাট হিলি জাতীয় সড়কে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় অবশেষে সড়ক দখলমুক্ত করতে নামে বালুরঘাট থানার পুলিশ।

পুলিশ অভিযানে নামতেই দুলালী দেবনাথ নামে এক জবর দখলকারীর বলেন, , এভাবে রাস্তা আটকানো যাবে না জানতাম। সমস্যায় কারণে কিছু সামগ্রী রাস্তায় রেখেছিলাম। পুলিশ সতর্ক করে দিয়েছে। দ্রুত জিনিসগুলি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করব। পুলিশ জানিয়েছে, প্রথমে সতর্ক করা হচ্ছে এরপরেও দখলকারীরা রাস্তা ফাঁকা না করলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী