Home » সত্যজিৎ রায়ের জন্মদিবসে ‘অপরাজিত’ ছবির বিশেষ স্ক্রিনিং

সত্যজিৎ রায়ের জন্মদিবসে ‘অপরাজিত’ ছবির বিশেষ স্ক্রিনিং

সময় কলকাতা ডেস্কঃ বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে চলেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।সে কারণেই ২ মে মুম্বাইয়ে অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ ছবির একটি বিশেষ স্ক্রিনিংযের আয়োজন করা হয়েছে।শনিবার ছবির পরিচালক সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ স্ক্রিনিংযের কথা ঘোষণা করেছেন।আর এই বিশেষ প্রিমিয়ারে উপস্থিত থাকতে চলেছেন পরিচালক শ্যাম বেনেগাল সহ বিশিষ্ট ব্যক্তিরা।পাশাপাশি উপস্থিত থাকবেন অপরাজিত সিনেমার পরিচালক অনীক দত্ত,অভিনেতা জিতু কামাল,সিনেমাটোগ্রাফার সুপ্রতিম ভোল এবং প্রযোজক ফিরদৌসুল হাসান।

এই ছবির পরিচালক অনীক দত্ত রবিবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,‘কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ‘অপরাজিত’ ছবির বিশেষ স্ক্রিনিংযের ব্যবস্থা করেছে।এতে ফ্রেন্ডস কমিউনিকেশন অত্যন্ত গর্বিত।এদিন একই পোস্টার শেয়ার করে অভিনেতা জিতু কামাল লিখেছে,‘প্রিভিলেজড।’

উল্লেখ্য,সত্যজিৎ রায়ের জন্ম মাসেই মুক্তি পেতে চলেছে অনীক দত্তের ‘অপরাজিত-The Undefeated’।আগামী ১৩ মে আনুষ্ঠানিক ভাবে মুক্তি পাবে এই ছবি।এই সিনেমাটি আসলে ‘দ্য মেকিং অফ আ মাস্তারপিস’।মূলত পথের পাঁচালি তৈরির ইতিহাসই দেখানো হয়েছে এই ছবিতে।

About Post Author