সময় কলকাতা ডেস্ক : আট ঘন্টা কাজের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন শয়ে শয়ে শ্রমিক। এই বিশেষ দিনে শ্রমিকদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশে ১ লা মে দিনটিকে ছুটির দিন হিসেবে ঘোষনা করা হয়েছে । আর এই বিশেষ দিনে জীবন্ত বিশ্বকর্মা পুরস্কার পেতে চলেছেন হুগলির ডানকুনির বাসিন্দা কালীপদ প্রামানিক।

পৃথিবীর বিখ্যাত গবেষনা, ঈশ্বরকনা। তারই ইতিহাস অনুসন্ধানের জন্য যে কৃত্রিম টানেল ব্যাবহার করা হয়েছিল তার অধিকাংশ যন্ত্রপাতি কালীপদ বাবুর নিজেস্ব মাপজপে তৈরি। মে দিবসের প্রাক্কালে রাজ্য থেকে বিশেষ শিরোপায় ভূষিত হয়ে খুশি কালীপদবাবু । পাশাপাশি খুশি তাঁর পরিবারের সদস্যরাও ।

বয়েসের ভারে প্রায় সবই ভুলতে বসেছেন হুগলির ঘোষ ইন্ড্রাসটির এই প্রাক্তন কর্মী। শোনাযায় ঈশ্বরকনা অনুসন্ধানের জন্য ব্যবহৃত বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতী একসময় নির্মান হয়েছিল এই কারখানায়। সেই যন্ত্রপাতী তৈরিতে পুরোধা ছিলেন কালীপদ বাবু। শোনাযায় তার হাতের ছোঁয়াতেই নিঁখুত মাপজপে গড়ে উঠেছিল ঈশ্বরকনায় ব্যবহৃত বিশেষ ধরনের টানেলের একাংশ । ইউরোপ থেকে মাঝে মধ্যেই সাহেবরাও নাকি ছুটেও আসতেন তার এই কাজ দেখতে। কিন্তু আজ তা অতীত বলেই জানান কালীপদ বাবু। সরকারের পক্ষ থেকে জীবন্ত বিশ্বকার্মা পুরুস্কার পেয়ে খুশি তিনি। একই সঙ্গে তার পরিবার ধন্যবাদ জ্ঞাপন করেছেন রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকেও।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী