শ্যাম বিশ্বাস, সময় কলকাতাঃ মে মাসের প্রথম সপ্তাহেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তারপরের দিনেই তিনি যাবেন বাংলার সুন্দর বন এলাকায়। উত্তর ২৪ পরগনার বসিরহাটে হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে বৈঠক হবে সীমান্তরক্ষী বাহিনীর কর্তাদের সঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সফর মসৃণ করতে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন প্রশাসনিক কর্তারা। বসিরহাট জেলা পুলিশের কর্তারা ও বিএসএফ কর্তারা যৌথভাবে পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রীর সফরসূচী অনুযায়ী এলাকাগুলি।
তীব্র দহন থেকে মুক্তি পেয়েছে বাংলা। দু পশলা বৃষ্টিতে আপাত শান্ত বাংলার আবহাওয়া। তবে প্রতি গ্রীষ্মে কালবৈশাখীর ঝড়ে অশান্ত হয় বাংলা। সদ্য রাজ্যে শুরু হয়েছে সেই ঝড়ের মরসুম।কালবৈশাখীর ঝড়ে বসিরহাটে ক্ষতিগ্রস্থ হেলিপ্যাড। জল জমেছে সেখানে।

২০২১সালের বিধানসভা নির্বাচনে ১৮ই এপ্রিল ষষ্ঠ দফার ভোট প্রচারে রাজ্যে শেষ বারের জন্য এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর লোকসভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন বাংলায় আইন শৃঙ্খলা নিয়ে অবনতির কথা।রাজ্য বিজেপি বরাবর অভিযোগ করে এসেছে বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপি কর্মীদের উপর আক্রমণ বাড়িয়েছে রাজ্যের শাসক দল। নির্বাচনী প্রচারের এক বছর পরেই রাজ্য সফরে আবার আসছেন অমিত শাহ।
কালবৈশাখীর ঝড় ও বৃষ্টিতে হিঙ্গলগঞ্জে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের হেলিকপ্টার নামার হেলিপ্যাড ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে ।সেই ক্ষতিগ্রস্ত হেলিপ্যাড দ্রুত স্বাভাবিক করার কাজ শুরু করেছে প্রশাসনিক কর্তারা।
প্রশাসন সুত্রে জানা গিয়েছে হিঙ্গলগঞ্জে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বিএস এফ এর ৮৫, নম্বর ব্যাটেলিয়ান সহ একাধিক সীমান্ত রক্ষার সঙ্গে যুক্ত এজেন্সির কর্তাদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন ।সেই সঙ্গে তিনি রায়মঙ্গল ও কালিন্দী নদীতে জিরো পয়েন্ট বরাবর সীমান্তরক্ষী বাহিনীর নিজস্ব স্পিড বোটে চড়ে সরেজমিনে সীমান্ত সুরক্ষা খতিয়ে দেখবেন বলে সুত্রের খবর। সীমান্ত সুরক্ষা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি স্বরূপ নগর থেকে হেমনগর পর্যন্ত সীমান্ত এলাকায় বাংলাদেশীদের অনুপ্রবেশ ইদানিং বেড়েছে বলে মত প্রশাসনের একাংশের।রাজ্য সরকার গরু পাচার থেকে সোনা পাচারে বিএস এফ এর ভূমিকা নিয়েও নানান প্রশ্ন বিভিন্ন সময় তুলে ধরেছে ।সেই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সফরে চোরা চালান ও অনুপ্রবেশ আটকানোর বিষয়টিও উঠে আসবে বলে প্রশাসন সুত্রে জানা গেছে ।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির