সময় কলকাতা ডেস্কঃ পারিবারিক বিবাদের জেরে সংঘর্ষ দুই পরিবারের মধ্যে।জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার ওদলাবাড়ির বর্মণপাড়ার ঘটনা।এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে।একইসঙ্গে ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।
জানা গিয়েছে,বর্মণপাড়া এলাকার স্থানীয় দুই পরিবারের মধ্যে অনেকদিন আগে থেকেই বিবাদ চলছিল।সোমবার রাতে এলাকারই এক বিয়েবাড়িতে দুই পরিবারই যান।সেখানেই ফের বচসা শুরু হয় তাদের মধ্যে।এমনকি দুই পরিবারের মধ্যে হাতাহাতি হয় সেখানে।এরপর স্থানীয়রা তখনকার মত বিষয়টি মিটিয়ে দেন।

মঙ্গলবার দুপুর থেকে ফের দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়।এরপর দুপক্ষই লাঠি ঝাঁটা নিয়ে পরস্পরের ওপর চড়াও হয়।ঘটনায় দুপক্ষের ১২জন সদস্য আহত হয়।এই দৃশ্য প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে।স্থানীয়দের সহযোগিতায় আহতদের মধ্যে বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য শিলিগুড়ির বিভিন্ন নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।আহতদের মধ্যে একজনের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
অন্যদিকে এই ঘটনার জেরে বুধবারও এলাকার পরিবেশ থমথমে।ইতিমধ্যেই দুই পক্ষের তরফে বুধবার মালবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।তাদের অভিযোগের ভিত্তিতেই এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে মালবাজার থানার পুলিশ।পাশাপাশি এলাকায় ফের কোনোরকম অবাঞ্ছিত ঘটনা রুখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান