সময় কলকাতা ডেস্ক : ক্লাবের দাবি মতন চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুড়ের অভিযোগ উঠল স্থানীয় ক্লাবের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাট এলাকায়। তবে চাঁদা চাওয়া বা ব্যবসায়ীর উপর হামলার কথা সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় ক্লাব কর্তৃপক্ষ। জানা গেছে আক্রান্ত ওই ব্যবসায়ীর নাম শেখ ইসমাইল। ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঈদ উপলক্ষ্যে স্থানীয় এক ক্লাবের উদ্যোগে মঙ্গলবার রাতে জগৎবল্লভপুরের মুন্সিরহাট এলাকায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল । অভিযোগ, চাঁদা না পাওয়ায় সেই রাতেই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার পরই জনা পঁচিশ যুবক চড়াও হন ওই স্থানীয় ব্য়াবসায়ীর বাড়িতে। এমনকি লোহার রড, লাঠি এবং অস্ত্র নিয়ে স্থানীয় ব্যবসায়ীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে স্থানীয় ক্লাব সদস্যদের বিরুদ্ধে । এমনকি বাড়িতে থাকা তিনটি বাইকের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। গোটা ঘটনার দৃশ্য সিসিটিভি ক্যামেরা বন্দি আছে বলে জানান ওই আক্রান্ত ওই ব্যবসায়ী। পাশাপাশি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে বড় বড় ইট পাটকেল ছোড়ার অভিযোগও ওঠে ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। তবে ক্লাবের সেক্রেটারির দাবি ওই ব্যবসায়ীর উপর তারা কোন রকম হামলা চালাননি। এমনকি চাঁদা চাওয়ার অভিযোগ কার্যত ভিত্তি হীন বলে দাবি করেন তিনি।
আক্রান্ত ব্যবসায়ী শেখ ইসমাইল জানিয়েছেন, ক্লাবের দাবিমতো পনেরো হাজার টাকা চাঁদা না দেওয়ায় তাদের ওপর এই হামলা করা হয় । এরপরে ওই ব্যবসায়ী জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এই ঘটনার পেছনে চাঁদার জুলুম আছে নাকি অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান