Home » ৪৮ ঘণ্টা ঝড়-বৃষ্টির পূর্বাভাস

৪৮ ঘণ্টা ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সময় কলকাতা ডেস্কঃ মঙ্গলবার বৃষ্টির জেরে বেশ কমেছে তাপমাত্রা। শহর জুড়ে স্নিগ্ধ পরিবেশ। রোদের তেজ অনেকটাই কমেছে। আগামী ৪৮ ঘণ্টা ঝড়-বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি রয়েছে নিম্নচাপেরও সম্ভাবনা! বুধবার, মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায়। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। শহর কলকাতার তাপমাত্রা থাকবে ৩২° সেলসিয়াস এবং ২৬° সেলসিয়াস।

মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে ৫ তারিখ থেকে এর প্রভাব কমবে। ৫ থেকে ৭ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে জারি থাকবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আগামী ৪-৫ দিন তাপমাত্রার তেমন কোনও  অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সঙ্গে বইতে পারে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সেখানেও ৫ তারিখ থেকে প্রভাব কমবে। তবে ৫ থেকে ৭ তারিখ উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত জারি থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণ আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, যা পরবর্তী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে এবং তারপরে আরও শক্তি বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের কারণে ফসলের ক্ষতির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঝড় বৃষ্টি চলাকালীন নিরাপদ স্থানে আশ্রয় নিতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

About Post Author