Home » বাংলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়

বাংলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়

সময় কলকাতা ডেস্কঃ বৃষ্টির জেরে কমেছে তাপমাত্রা। রোদের তেজ কমায় গরমের প্রকৃতি অনেকটাই কম। আগামী ২ দিন রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস পাশাপাশি নিম্নচাপেরও সম্ভাবনা! বৃহস্পতিবার, মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ। ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। পুবালি হাওয়ার কারণে আপাতত থাকবে বৃষ্টির পরিবেশ। শহর কলকাতার তাপমাত্রা ৩২° সেলসিয়াস এবং ২৬° সেলসিয়াসের মধ্যে থাকবে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বজ্র-বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সঙ্গে বইবে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে চলবে বৃষ্টি। তবে ঝড়ের কোনও পূর্বাভাস নেই।  হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আগামী ৪-৫ দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

 

দক্ষিণবঙ্গে আগামী ২ দিন বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না। জানা যাচ্ছে, দক্ষিণ আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা পরবর্তী ২৪ ঘন্টায় নিম্নচাপের রূপ নিতে পারে বলে মনে করা হচ্ছে। পরবর্তীতে তা আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেই মনে করছে আবহাওয়া দফতর। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ হতে পারে বাংলা কিংবা ওড়িশার উপকূল ।

 

About Post Author